এক্সপ্লোর

Arjun on Saumitra : "ওয়েট অ্যান্ড সি", সৌমিত্র খাঁকে নিয়ে জল্পনা উস্কে দিলেন অর্জুন

Saumitra Khan Update : রাজ্য রাজনীতিতে জল্পনার মধ্যেই বিজেপির সৌমিত্র খাঁকে (Saumitra Khan) নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংয়ের

কলকাতা : সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন অর্জুন সিং (Arjun Singh)। কিন্তু, গেরুয়া শিবিরে ভাঙনের কি এই শেষ ? নাকি তাঁর পথেই ফিরতে চলেছেন আরও কেউ। এনিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনার মধ্যেই বিজেপির সৌমিত্র খাঁকে (Saumitra Khan) নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংয়ের। তিনি বলেন, "সৌমিত্র আমার ভাই, তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়। ওয়েট অ্যান্ড সি, অনেকে আসবে, এটা বলতে পারি।"

এনিয়ে সৌমিত্র বলেন, "বাঁকুড়া জেলায় যাঁরা তৃণমূল কংগ্রেস করেন, তাঁদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। অর্জুনদা বিজেপির সাংসদ, আমিও। অপরূপা পোদ্দার তৃণমূলের সাংসদ, আমিও তৃণমূলের সাংসদ ছিলাম। সম্পর্কটা নিশ্চয়ই আছে। অর্জুনদার সঙ্গে সম্পর্ক খারাপ, এটা তো বলব না। শুধু একটা কথাই বলব, তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল কংগ্রেস করবেন না, আমি সেদিন তৃণমূলে ফিরে আসতে পারি। করাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীচে আমি পার্টি করব না, এটা আমার রাজনৈতিক এবং জীবনের সিদ্ধান্ত।"

আরও পড়ুন ; বাবার পিছু পিছু তৃণমূলে ফিরছেন পবনও! ছেলেকে নিয়ে যা বললেন অর্জুন

তৃণমূলে ফিরলেন অর্জুন-

রবিবারের বারবেলায় তৃণমূলের পতাকা হাতে তুলে নেন অর্জুন। প্রথমে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমন্বয় বৈঠকে যোগ দেন তিনি। তার পর যোগ দেন তৃণমূলে। ক্য়ামাক স্ট্রিটেই সাংবাদিক বৈঠক করেন অর্জুন। সেখানেই সাংসদ পদ না ছাড়ার কথা জানান তিনি। অর্জুন বলেন, "আমার সাংসদ পদে ইস্তফা দেওয়া উচিত। কিন্তু ২ তৃণমূল সাংসদ বিজেপিতে গিয়ে এখনও ইস্তফা দেননি। তাঁরা ইস্তফা দিলে একঘণ্টার মধ্যে ইস্তফা দেব।"

ব্যারাকপুরের সাংসদ অর্জুন। ওই কেন্দ্র থেকে টিকিট পাওয়া নিয়ে মতান্তরের জেরেই ২০১৯ সালে বিজেপি-তে যোগ দেন। তার পর সেখান থেকে বিজয়ীও হন। কিন্তু সম্প্রতি বিজেপি-তে থেকেই 'বেসুরো' বাজতে শুরু করেন অর্জুন। পাটের দাম নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তার পর দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর মান ভাঙানোর চেষ্টা করলেও, মন ভেজেনি অর্জুনের। বরং তৃণমূলে ফেরার জল্পনা উস্কে দেন তিনি।

বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন অর্জুন -

এর পর রবিবার সকালে কলকাতায় আগমন অর্জুনের। তাজ হোটেলে বসে ক্যামাক স্ট্রিটে যাওয়ার নির্দেশের অপেক্ষা করতে থাকেন। তৃণমূল নেতাদের সঙ্গে ঝালিয়ে নিতে শুরু করেন পুরনো সম্পর্কও। জানিয়ে দেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, সবকিছুই সম্ভব। কে, কী বলল তাতে যায় আসে না, জন্মলগ্ন থেকে তৃণমূলে ছিলেন, তাই মমতাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়ে দেন অর্জুন। তার পরই বিকেল সওয়া ৪টে নাগাদ তাজ থেকে বেরোন অর্জুন। তৃণমূলের পতাকা লাগানো গাড়ি নিয়ে রওনা দেন অভিষেকের অফিসে। সেখানেই পুনরায় জোড়াফুলে যোগদান করেন। 

সেরা শিরোনাম

Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Cyclone Arnab: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের

ভিডিও

CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর
Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget