এক্সপ্লোর

Arjun Singh: বাবার পিছু পিছু তৃণমূলে ফিরছেন পবনও! ছেলেকে নিয়ে যা বললেন অর্জুন

Arjun Singh on Pawan Singh: তৃণমূলে অর্জুনের প্রত্যাবর্তন নিয়ে বেশ কিছু  দিন ধরেই জল্পনা চলছিল। পত্রপাঠ তা খারিজ করার বদলে, বার বার তা উস্কে দিতেই দেখা গিয়েছে অর্জুনকে।

কলকাতা: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে (TMC) ফিরেছেন অর্জুন সিংহ (Arjun Singh)। এ বার ছেলে পবন সিংহের (Pawan Singh) ভবিষ্যৎ নিয়েও জল্পনা উস্কে দিলেন ব্যারাকপুরের সাংসদ। জানিয়েছেন, রবিবার তাঁর সঙ্গে ক্যামাক স্ট্রিটে যাওয়ার কথা ছিল ছেলেরও। কিন্তু শরীর অসুস্থ বলে যেতে পারেননি। তাহলে কি আগামী দিনে পবনও তৃণমূলে যোগ দিচ্ছেন? কোনও রাখঢাক না করে অর্জুন বলেন, "বাবা যখন আছে, ছেলে আর কোথায় যাবে?"

বাবার পথে তৃণমূলে অর্জুন সিংহও!

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ প্রত্যাবর্তন ঘটান অর্জুন। সেই নিয়ে শোরগোলের মধ্যেই এবিপি আনন্দের ক্যামেরার মুখোমুখি হন। বলেন, "আজকেই যেত। ওর শরীরটা খারাপ। মামার বাড়ি গিয়ে লু লেগে গিয়েছিল। আজকেই যেত। বাবা যখন গিয়েছে, আর কোথায় যাবে!"

তৃণমূলে অর্জুনের প্রত্যাবর্তন নিয়ে বেশ কিছু  দিন ধরেই জল্পনা চলছিল। পত্রপাঠ তা খারিজ করার বদলে, বার বার তা উস্কে দিতেই দেখা গিয়েছে অর্জুনকে। শনিবার রাতেও তেমনই ইঙ্গিতপূর্ণ টুইট করে তিনি। শায়েরির আকারে বিজেপি-র আত্ম অহঙ্কারের কথা ব্যক্ত করেন। ঝড়ের কাছে নৌকা নিয়ে ভিড়ে যাওয়ার কথা বলেন। 

আরও পড়ুন: Arjun Singh Rejoins TMC: 'ভুল বোঝাবুঝিতে ছেড়েছিলাম, ঘরের ছেলে ঘরে ফিরেছি,' তৃণমূলে যোগ দিয়ে বললেন অর্জুন

তার পরই এ দিন সকালে কলকাতায় উপস্থিত হন অর্জুন। সোজা গিয়ে ওঠেন আলিপুরের তাজ বেঙ্গল হোটেলে। এক ঘণ্টারও বেশি সেখানে ছিলেন তিনি। অর্জুন যখন তাজে অপেক্ষা করছেন, সেই সময় আবার ক্যামাক স্ট্রিটের দফতরে উত্তর ২৪ পরগনার দলীয় নেতৃত্বকে নিয়ে সমন্বয় বৈঠকে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুনকে ফেরানোয় কোনও ওজর-আপত্তি রয়েছেন কিনা, বিশদে খতিয়ে দেখেন। তার পর সেখানে ডাক পড়ে অর্জুনেরও। শেষমেশ সেখানেই জোড়াফুলের পতাকা গায়ে জড়িয়ে নেন অর্জুন। 

কিন্তু দলে তাঁকে ফেরানো নিয়ে অসন্তোষের কথা উঠলে খারিজ করে দেন অর্জুন। তিনি বলেন, "তৃণমূলে আমাকে নিয়ে কোনও আপত্তি নেই। সবাই আমাকে উত্তরীয় পরিয়েছে, সবাই খুশি। আমার কাজ কমবে। সাত জন বিধায়ক আছে। কাজ করবে। আমার কাজ বরং কমবেই। আগামী দিনে তৃণমূল মনে করলে আমাকে এখান থেকে প্রার্থী করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন ভাবে দলকে ধরেছেন। তাঁর সঙ্গে আমার আলাদা আলোচনা হয়েছে। দল যা দায়িত্ব দেবে তাই করব।"

তিন বছর পর ফের তৃণমূলে অর্জুন

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে সদলবলেই তৃণমূল ছাড়েন অর্জুন। দিল্লিতে পবন সিংহকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন। ভবন বিজেপি-র টিকিটে ভাটপাড়ার বিধায়ক। তৃণমূলে যোগ দিয়ে পবনেরও ফেরার জল্পনা উস্কে দিলেন অর্জুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
Kolkata News Update: হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget