এক্সপ্লোর

Anupam Hazra on Visva Bharati VC: সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে দেখা করার মানবিকতাটুকু নেই! বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ অনুপমের

Anupam Hazra on Visva Bharati: বিশ্বভারতীর হস্টেলে ছাত্রের কীভাবে মৃত্যু হল, প্রশ্ন তুলে উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়ে গতকাল তাঁর বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ বসেন মৃত ছাত্রের মা-বাবা।

আবির ইসলাম, বীরভূম: দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুতে ফুঁসছে বিশ্বভারতী (Visva Bharati)। প্রশ্ন উঠছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakrabarty) ভূমিকা নিয়ে। তা নিয়ে এ বার সুর চড়ালেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরাও। একটি বারের জন্যও কেন উপাচার্য মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করার তাগিদ অনুভব করলেন না , প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, একজন শিক্ষকের কাছ থেকে এটুকু মানবিকতা কাম্য করাই যায়। 

বিশ্বভারতীর পাঠভবনের এক পড়ুয়ার রহস্যমৃত্যু ঘটেছে। ছাত্রাবাস থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। বিশ্বভারতী পাঠভবনের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল অসীম দাস। কীভাবে তার মৃত্যু হল, খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ। কিন্তু এই ঘটনায় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে একবারই উপাচার্য সাক্ষাৎ করেননি বলে অভিযোগ। 

সেই নিয়ে উত্তাল বিশ্বভারতী। শুক্রবার রাতে শববাহী গাড়ি নিয়ে গেটের তালা ভেঙে উপাচার্যর বাড়িতে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীদের একাংশ। মৃত ছাত্রের পরিবারের সঙ্গে উপাচার্যর কথা বলার দাবিতে উত্তাল হয়ে ওঠে উপাচার্যর বাসভবন চত্বর। শববাহী গাড়ি ঘিরে চলে তুমুল বিক্ষোভ। তাতে তৎপর হয় শান্তিনিকেতন থানার পুলিশ। উপাচার্যর বাড়ির সামনে জড়ো হওয়া কয়েকজনকে আটক করা হয়। বাড়ানো হয় বেসরকারি নিরাপত্তা রক্ষীর সংখ্যা। মোতায়েন রয়েছে পুলিশও। 

কিন্তু মৃত ছাত্রের পরিবারের সঙ্গে এখনও কথা বলেননি উপাচার্য। বরং ছাত্র বিক্ষোভের মুখে পড়ে উল্টে নিরাপত্তা চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। উপাচার্যের এই মনোভাবের বিরুদ্ধে সরব বিভিন্ন মহল। তাতে নয়া মাত্রা যোগ করেছেন অনুপম। শনিবার টুইটারে তিনি লেখেন, 'বিশ্বভারতীতে ছাত্রের মৃত্যু যথেষ্ট বেদনাদায়ক। সদ্য সন্তানহারা বাবা-মায়ের আকুল আর্তির কথা মাথায় রেখে উপাচার্যের উচিত ছিল অন্তত একবার ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করা। একজন শিক্ষকের কাছ থেকে অন্তত এটুকু মানবিকতা কাম্য'।

বিশ্বভারতীর হস্টেলে দ্বাদশ শ্রেণির ছাত্রের কীভাবে মৃত্যু হল, এই প্রশ্ন তুলে উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়ে গতকাল তাঁর বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ বসেন মৃত ছাত্রের মা-বাবা। তাঁদের সঙ্গে যোগ দেন পড়ুয়াদের একাংশ। আন্দোলনকারীদের একাংশ গেট ভেঙে উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। প্রথম গেট ভেঙে দেন বিক্ষোভকারীরা। রাজ্যপাল ট্যুইট করে জানান, ঘটনায় আতঙ্কিত উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী তাঁকে মেসেজ করে বলেন, ''দয়া করে নিরাপত্তা দিন, আমার জীবন ঝুঁকির মধ্যে আছে। পুলিশ নিরাপত্তা না দিলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।''

বিশ্বভারতীর উপাচার্যর বার্তা মুখ্যসচিবের কাছে পাঠানো হয়েছে, বলেও ট্যুইটে জানান রাজ্যপাল। এরপরই ডিজিপি, জেলাশাসক ও পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানান মুখ্যসচিব। ট্যুইট করে জানান রাজ্যপাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: 'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের
'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget