এক্সপ্লোর

BJP-TMC: 'বিজেপিতে গুরুত্ব মেলেনি', ফের তৃণমূলে যোগ দিলেন পদ্ম নেতা

Jalpaiguri BJP Leader Joins TMC: ১৯৯৯ সাল থেকে তৃণমূলেই ছিলেন ধর্তিমোহন রায়। ২০১৯ সালের জানুয়ারি মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সাংগঠনিক রদবদলের পর, বিজেপি (BJP) বিধায়কদের (MLA) হোয়াটসঅ্যাপ (Whatsapp) গ্রুপ ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই, পুরভোটের আগে জলপাইগুড়িতে (Jalpaiguri) ভাঙন ধরল বিজেপিতে। তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপি সহ সভাপতি। 

বিজেপিতে গুরুত্ব মেলেনি, দলত্যাগের সিদ্ধান্ত বলে দাবি করেছেন বিজেপি-ত্যাগী ধর্তিমোহন রায়। জলপাইগুড়ির বিজেপিত্যাগী নেতা ধর্তিমোহন রায় বলেন, "বিজেপির জেলায় কোনো সংগঠনই নেই, গুরুত্ব পাইনি। বিধানসভা ভোটের আগেই বলেছিলাম, বিজেপিতে থাকব না। পুরসভা নির্বাচনে একটাও ওয়ার্ড পাবে না।"          

প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে তৃণমূলেই ছিলেন ধর্তিমোহন রায়। ২০১২ সালে তাঁকে District Primary School Council বা DPSC-এর চেয়ারম্যানের দায়িত্ব দেয় দল। ২০১৭ পর্যন্ত সেই পদে ছিলেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি।                       

ধর্তিমোহনের দাবি, বিধানসভা নির্বাচনের আগেই তিনি জানিয়েছিলেন, আর বিজেপি করবেন না। এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূলে। যদিও, বিজেপি বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। জলপাইগুড়ি বিজেপির সহ সভাপতি অলোক চক্রবর্তী, "ভেবেছিলেন উনি বিধানসভা ভোটের প্রার্থী হবেন, বিজেপিতে আসার পর তাকে জেলার সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিলো। আজ মিথ্যে কথা বলছেন, উনি আখের গোছাতে এসেছিলেন, এখানে লুঠেরাদের জায়গা হয়না, কে গেল কে এল কোনো ব্যাপার নয়।"                     

অন্যদিকে, জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, "আমাদের দলের সঙ্গেই ছিলেন, বিভিন্ন কারণে দল ছেড়েছিলেন, আবেদন জানান, সবার অনুমতি নিয়েই দলে নেওয়া হয়েছে। এখন তৃণমূল ছাড়া গতি নেই।"                  

বছর ঘুরলেই জেলার পুরসভাগুলিতে ভোট হওয়ার কথা। বিজেপিতে এই ভাঙনের প্রভাব কি পুরভোটে পড়বে? সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget