এক্সপ্লোর

Agnimitra Paul: খাবারে ডিম নেই কেন ? আচমকাই আসানসোলের স্কুলে অগ্নিমিত্রা

BJP Leader Agnimitra Paul: আচমকাই স্কুল পরিদর্শনে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল।


কৌশিক গাঁতাইত,পশ্চিম বর্ধমানঃ আচমকাই স্কুল পরিদর্শনে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল (BJP Leader Agnimitra Paul)। আসানসোল পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের নরসমুদা প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ক্ষিপ্ত অগ্নিমিত্রা। বাথরুমে জল নেই , আগাছা পরিষ্কার করা হয় না , মিড ডে মিলের খাবার নিয়েও অসন্তুষ্ট তিনি। আজ দুপুরে এই স্কুল পরিদর্শনে যান তিনি। খতিয়ে দেখেন মিড ডে মিলের খাতা। কেন খাবারে ডিম নেই , প্রশ্ন ছুঁড়ে দেন প্রধান শিক্ষিকার দিকে । গরমের অজুহাত দেখিয়ে কোন ভাবে পাশ কাটান প্রধান শিক্ষিকা (Head Mistress)।

আরও পড়ুন, কী ভেবেছে মেট্রো রেল ? শিয়ালদহ মেট্রো উদ্বোধনে তোপ কুণাল-ফিরহাদদের

আচমকাই আসানসোলের স্কুল পরিদর্শনে অগ্নিমিত্রা

এরপর প্রধান শিক্ষিকা সহ কয়েকজন শিক্ষিকার মুখে শুনতে পান অর্থ সংকটের কারনে ভুগছে স্কুল । যা অনুদান আসছে তাতে সব কাজ করা সম্ভবপর হচ্ছে না । তারাই চাঁদা দিয়ে স্কুলের কাজ করাচ্ছেন । গোটা ঘটনা শুনে ক্ষিপ্ত অগ্নিমিত্রা । বলেন - এর প্রতিবাদ হওয়া দরকার । অগ্নিমিত্রা জানান - সরকারের টাকা কোথায় যাচ্ছে । যদিও বিধায়কের অভিযোগ অস্বীকার করে ঐ ওয়ার্ডের কাউন্সিলর সমিত মাজি জানান , রাজ্য সরকারকে বদনাম করার জন্যই এ কথা বলছেন বিধায়ক । স্কুলের সমস্ত কাজই চলছে । যদিও কাউন্সিলরের এই দাবির সাথে প্রধান শিক্ষিকা সহমত পোষন করেন নি । প্রধান শিক্ষিকা বৈজয়ন্তি বরাট জানান , সামান্য অনুদানে সব কাজ করা সম্ভবপর হচ্ছে না । অনুদান না বাড়ালে স্কুল সংস্কারের কোন কাজ করা সম্ভব নয় ।

মিড ডে মিল সহ একাধিক ইস্যুতে অভিযোগ

প্রসঙ্গত, রাজ্যে মিড ডে মিল সহ একাধিক ইস্যুতে অভিযোগ উঠেছে স্কুলের বিরুদ্ধে। একে সদ্য হয়ে যাওয়া আসানসোল লোকসভা নির্বাচনে বড় সংখ্যার ভোটের ব্যবধানে হেরে গিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিপুল ভোটে তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। আর এই জয়ের সঙ্গে সঙ্গে গত দুবারের জয়ী হওয়া গেরুয়া শিবিরের একচেটিয়া আসানসোল লোকসভা নির্বাচনের আসনের রেকর্ড জয়ের যবনিকা টেনেছে ঘাসফুল শিবির। আর তাই এবার স্বাভাবিকভাবেই এই এলাকার মন জয়ে আরও বেশি করে সক্রিয় হওয়ার পথে গেরুয়া শিবির।

বিস্তারিত আসছে..

সেরা শিরোনাম

আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget