এক্সপ্লোর

Debjit Sarkar On NCPI Jagadish: "BJP আমাদের NCPI-তে নিয়ে গেছে", চাঞ্চল্যকর দাবি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার, মুখ খুললেন দেবজিৎ , " এনারা তো বাচ্চা ছেলে নন.."

BJP Leader Debjit Sarkar on Jagadish Chandra Barma Basunia claims: চাঞ্চল্যকর দাবি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার, এবিপি আনন্দ-কে নিজের প্রতিক্রিয়া জানালেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার

কলকাতা: চাঞ্চল্যকর দাবি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। এদিন তিনি বলেছেন, ''আমরা বিজেপিতে যেতে চেয়েছিলাম, বিজেপি আমাদের NCPI-তে নিয়ে গেছে। দলত্যাগবিরোধী আইন থেকে বাঁচানোর জন্য বিজেপি নেতারা এটা করেছেন, আমরা এটা জানতাম না।" এই খবর প্রকাশ্যে আসতেই এবিপি আনন্দ-এর কাছে এবার নিজের প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।

 আরও পড়ুন, ২ কেন্দ্রে প্রার্থী-ঘোষণা নিয়ে সিদ্ধান্তের কথা জানাল ঋতব্রত তৃণমূল, একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আখরুজ্জামান...

মূলত, এদিন  NCPI সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, '৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়েই NCPI-এর বাকি ১৭ জন সাংসদ যাচ্ছেন বিজেপিতে। আবু তাহের, খলিলুরদের বিভিন্ন দফতর দেওয়া হবে, তাঁরাও NDA-কে সমর্থন করবেন। ওঁদের এলাকা সংখ্যালঘু, তাই ওঁরা সরাসরি বিজেপিতে যাবেন না, কিছু সমস্যা আছে। ২০ জনের থেকে ১৪ জন গেলেই তো দুই-তৃতীয়াংশ। আমরা আছি ১৭ জন, দলবিরোধী আইনে পড়ব না'', পুজোর আগে বা পরেই আমরা বিজেপিতে যাচ্ছি’, নিজের মত একটা পরিসংখ্যানও দিলেন  জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। শুধু তাই নয়, তিনি বলছেন, তাঁরা বিজেপিতে যেতে চেয়েছিলেন, তাই একেবারে কাগজে কলমে বিজেপি তাঁদেরকে এনসিপিআই-তে নিয়ে গিয়েছে। ইতিমধ্যেই আবু তাহের খান, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারবার জানিয়েছেন যে, তিনি অর্থাৎ আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, তাঁরা তিনজন কিন্তু এনডিএ-তে যাচ্ছেন না। বিজেপিতে তাঁরা যাচ্ছেন না, তাঁরা এনসিপিআইতে রয়েছেন কারণ তাঁরা, নিজেদের এলাকার উন্নতি করতে চান। সংখ্যালঘু মানুষের স্বার্থ খুন্ন হয়, এমন কোনও কাজ তাঁরা করবেন না। নীতিগতভাবে বিজেপি বা এনডিএ-তে তাঁরা যাবেন না। সেই প্রসঙ্গে এখন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলছেন, তাঁদেরকে দফতর দিলে, এনডিএ-কে তাঁরা সমর্থন করবেন। এই ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।

এবিপি আনন্দ : জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি অন ক্যামেরা দাবি করছেন যে, তাঁরা বিজেপিতে যেতে চেয়েছিলেন, একেবারে কাগজে কলমে বিজেপি তাঁদেরকে এনসিপিআই-তে নিয়ে গিয়েছে। 

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার : আমি কী বলব, এরকম কোনও ইনফরমেশন তো আমার কাছে নেই। আর এনারা তো ছোটো বাচ্চা ছেলে নন , যারা বলছেন, বিজেপি হাত ধরে নিয়ে চলে গেল, আবার একজায়গায় ভর্তি করে দিল স্কুলে, আবার সেখান থেকে চলে আসবে বলছে, এসব তো আমাদের দলে এরকম হয় না। যে ধরণের কথা উনি বলছেন, কীসের প্রেক্ষিতে উনি বলেছেন, কী বলেছেন, আমি পুরোটা জানি না। আপনাদের কাছ থেকেই শুনলাম। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, আমাদের দলে এইরকম কোনও কিছু হয় না। সুতরাং উনি যেমন বলছেন…তার সঙ্গে আমার দলের যে চিন্তা, সেটা ঠিক মেলাতে পারছি না।আমি পুরোটা জেনে আপনাদের জানাতে পারবো।

Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Advertisement

ভিডিও

Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget