এক্সপ্লোর

Dilip Ghosh : "সুদে-আসলে হিসেব হবে, পাবলিকের মার একটাও বাইরে পড়বে না", হুঙ্কার দিলীপের

BJP Leader attacks TMC : পৈলানে দলীয় সভা থেকে প্রকাশ্যে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তৃণমূলকে লাগাতার নিশানা করে চলেছে বিজেপি। তৃণমূলের আরও 'হেভিওয়েটের' গ্রেফতারির সম্ভাবনার কথাও বলছেন বিজেপি নেতৃত্ব। পাল্টা জবাব দিতে ছাড়ছে না তৃণমূলও (TMC)। এই আবহেই এবার আক্রমণের মাত্রা চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পৈলানে দলীয় সভা থেকে প্রকাশ্যে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। "সব হিসেব হবে, সুদে-আসলে হিসেব হবে", বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দিলীপের-আক্রমণ-

দিলীপ বলেন, "কেউ বলছেন, আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবেন। সব হিসেব হবে, সুদে-আসলে হিসেব হবে। পাবলিকের মার একটাও বাইরে পড়বে না। লোকে সবে হাত পাকানো শুরু করেছে, মার পড়লে পালানোর জায়গা পাবে না। মার পড়লে হাসপাতালে ভর্তির জায়গা পাবে না। কোনও পুলিশ বাঁচাতে আসবে না। সিবিআই ঠিক করেছে ১ কুইন্টালের নীচে কাউকে তুলবে না। পুকুর ছেঁচা শুরু হলে, পুঁটি, শোল কেউ বাদ পড়বে না।"

এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সিবিআই-ইডির অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, "ভারতবর্ষ জুড়ে শুদ্ধিযজ্ঞ শুরু হয়েছে। এই যজ্ঞে অনেকের আহুতি হয়ে যাবে।"

আরও পড়ুন ; ‘CBI একমাত্র ভরসা,উপায় কী আছে?’, ‘সেটিং’ মন্তব্য নিয়ে বিতর্কের পর সুর নরম দিলীপের

দিলীপকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "দিলীপ ঘোষ অনেক দিন ধরে মানসিক রোগে ভুগছেন। ওঁর নিজেকে মাঝেমধ্যে খুব শক্তিশালী মনে হয়। উনি গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন, এমন মারব সব স্ট্রেচারে করে হাসপাতালে যাবেন। পুলিশের লোকেদের বলেছিলেন, জেলে পুরে দেব, বউ-বাচ্চার মুখ দেখতে পারবে না। এসব কিছুই হয়নি। দিলীপ ঘোষের কথায় কিছুই হবে না। পার্টিতে উনি কোণঠাসা। ওঁকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। সিবিআইয়ের বিরুদ্ধে উল্টো-পাল্টা বলার জন্য ওঁকে দিল্লির নেতারা সতর্ক করেছেন। উনি যাতে সামনের বার মনোনয়ন না পান তার জন্য ওঁর পার্টি প্রস্তুতি নিচ্ছে বলে খবর আছে। উনি রাজনীতিকে কলুষিত করে দিচ্ছেন। এর মতো লোককে রাজনীতি থেকে পরিহার করা উচিত। যাঁরা আমাদের চোর চোর বলছেন, তাঁদের আমরা সমুচিত শিক্ষা দেব।" 

প্রসঙ্গত এর আগে কামারহাটিতে বিরোধীদের উদ্দেশে হুঙ্কার দিয়ে সৌগত রায় বলেছিলেন, "যাঁরা আমাদের বেশি নিন্দা করছে, এরপর আমি বলব তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন।" রাজনৈতিক মহলের ধারণা, আজ এই মন্তব্যেরই পাল্টা সুর চড়িয়েছেন দিলীপ।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget