এক্সপ্লোর

Dilip Ghosh: রাজ্য সভাপতির পদ নিয়ে গুঞ্জন, সেই আবহেই বিধানসভায় দিলীপের জন্মদিন পালন শুভেন্দুর, নেপথ্যে কোন অঙ্ক?

Suvendu Adhikari: বিজেপি-র পরবর্তী রাজ্য সভাপতি কে, সেই নিয়ে চর্চার মধ্যেই দিলীপের জন্মদিন পালন শুভেন্দু, অগ্নিমিত্রাদের।

কলকাতা: সচরাচর পরস্পরকে নিয়ে মন্তব্য করেন না তাঁরা। লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তাঁদের পারস্পরিক সমীকরণ নিয়ে জল্পনা চলছে এখনও। কিন্তু সেই আবহেই সকলকে চমকে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি-র প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কারণ বিধানসভায় শুভেন্দুর ঘরে জন্মদিন পালন করলেন দিলীপ। সেখানে দিলীপকে  উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো থেকে, গায়ে উত্তরীয় পরিয়ে দেওয়া এবং মিষ্টিমুখ করাতেও গেল শুভেন্দুকে। ফুলের তোড়া হাতে দেখা গেল অগ্নিমিত্রা পালকেও। (Dilip Ghosh)

১ অগাস্ট জন্মদিন দিলীপের। সেই উপলক্ষে এদিন বিধানসভায় শুভেন্দুর ঘরে বিশেষ আয়োজন হয়। সেখানে নিজে দিলীপকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন শুভেন্দু। দিলীপকে মিষ্টিমুখও করান তিনি। পাল্টা শুভেন্দুর মুখে মিষ্টি তুলে দেন দিলীপও। দিলীপের হাতে ফুলের তোড়া তুলে দেন অগ্নিমিত্রা। ওঠে 'জয় শ্রীরাম' ধ্বনিও। এমনকি দিলীপকে অভিনন্দন জানানো হবে না কি, 'শুভনন্দন' সেই নিয়ে রসিকতা করতেও শোনা যায় বিজেপি বিধায়কদের। দিলীপও হাসিমুখেই তার জবাব দেন। (Suvendu Adhikari)

কিন্তু এই আয়োজন নেহাতই সৌজন্যমূলক, না কি, এর নেপথ্য়ে রয়েছে অন্য অঙ্ক সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ রাজ্য বিধানসভায় অধিবেশন চলাকালীন সেখানে বরাবরই যাতায়াত দিলীপের। আগে কখনও তাঁকে ঘিরে ধরে বিজেপি বিধায়কদের মধ্যে এমন উচ্ছ্বাস বা আগ্রহ দেখা যায়নি। কিন্তু আজ দিলীপ বিধানসভায় গেলে সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়ে। দিলীপকে বিধানসভায় দেখে শুভেন্দু নিজে তাঁকে স্বাগত জানান, ঘরে নিয়ে যান। তার পর হয় জন্মদিন উদযাপন। (West Bengal BJP)

স্বভাবতই এ নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ রাজ্য বিজেপি-তে শুভেন্দু এবং দিলীপ ভিন্ন শিবিরের বাসিন্দা বলেই জানা যায়। এমনকি একাধিক বিষয়ে তাঁদের মধ্যে বনিবনা নেই বলে খবর গোড়া থেকেই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-কে ৭৭-এ তুলে আনার পরও, যেভাবে সভাপতিত্ব হারান দিলীপ, লোকসভা নির্বাচনে শেষ মুহূর্তে যেভাবে তাঁর কেন্দ্র বদল করা হয়, তার নেপথ্যে শুভেন্দুর ভূমিকা ছিল বলে দাবি করেন দিলীপের অনুগামীরা। এমনকি তাঁর কেন্দ্রে অগ্নিমিত্রাকে প্রার্থী করে, তাঁকে অন্যত্র পাঠানোর পর দিলীপ নিজেই জানান, তাঁকে 'কাঠি' করা হয়েছে। সেই সময় শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছিলেন দিলীপের অনুগামীরা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 'দিলীপদার অনুগামী' বনাম 'শুভেন্দুদার অনুগামী' গোষ্ঠীর বাগযুদ্ধও প্রকাশ্যে চলে আসে। 

তাই হঠাৎ করে শুভেন্দু কেন দিলীপের জন্মদিন পালন করতে এত উদগ্রীব হয়ে পড়লেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। তবে রাজ্য বিজেপি-র অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনে ভরাডুবির পর সুকান্ত মজুমদার কেন্দ্রে মন্ত্রী হয়েছেন। পাশাপাশি, রাজ্য বিজেপি-র সভাপতি পদেও আসীন তিনি। কিন্তু শীঘ্রই তাঁর জায়গায় অন্য কাউকে রাজ্য বিজেপি-র সভাপতি করা হবে। সেই দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দিলীপ। তাঁর হাত ধরেই রাজ্যে বিজেপি-র উত্থান শুরু। তাই আবারও তাঁকে রাজ্যে দলের সভাপতি পদে ফিরিয়ে আনার দাবি করছেন বিজেপি-র একাংশ। তাই হাওয়া বুঝেই কি দিলীপের জন্মদিন পালনে উদগ্রীব হলেন শুভেন্দু, অগ্নিমিত্রারা? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Rajarhat Bomb: একটা ব্যাগ রেখে আসার পরই বিস্ফোরণ, রাজারহাটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ শামিম ও দালাল শাহেনশাহ
একটা ব্যাগ রেখে আসার পরই বিস্ফোরণ, রাজারহাটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ শামিম ও দালাল শাহেনশাহ
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget