এক্সপ্লোর

Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?

Mukhya Mantri Swasthya Bima Yojana: উত্তরবঙ্গে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী যাঁরা 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতায় আসছেন না, তাদের জন্য এই বিমার ঘোষণা করেছিলেন।

রঞ্জিত সাউ, কলকাতা: গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সিকিমে ধসে মৃতদের পরিবারের সঙ্গে উত্তরবঙ্গে দেখা করতে গিয়ে 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা'-র ঘোষণা করেন। উত্তরবঙ্গে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী যাঁরা 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতায় আসছেন না, তাদের জন্য এই বিমার ঘোষণা করেছিলেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপের দাবি আগে স্বাস্থসাথী কার্ডে কাজ হত না, তবে এবার কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দুই তরফেই বিমার মাধ্যমে সকলের সাহায্য করা হবে। তাঁকে বলতে শোনা যায়, 'ভেবেচিন্তেই করছে সরকার। অনেকেই হয়তো আওতায় আসেনি, বা নাম আসেনি। আগে তো স্বাস্থ্য সাথী ছিলই। কিন্তু কার্ডটাই ছিল, কাজ হতো না। অনেক হাসপাতালে গেলেই বলতো বিল বাকি আমরা নেব না। আমরা আগেও বলেছি দুটোই দিক। কেন্দ্রীয় সরকার দিচ্ছে আমরা নেব না কেন? প্রকল্পের সুবিধা আমরা নেব সেটা নিয়েছি। বাকি যারা থাকবে রাজ্য সরকার তাদের দেখবে।'

গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আয়ুষ্মান ভারতের মতোই এই বিমা পরিষেবাতেও পাঁচ লক্ষ টাকা করে ক্যাশলেশ চিকিৎসা সাধারণ জনগণ পাবেন এবং গোটা ভারতবর্ষে যে যে সরকারি ও বেসরকারি হাসাপাতালগুলিতে আয়ুষ্মান ভারতের কার্ড গ্রহণ করা হয়, সেখানে গ্রহণ করা হবে। পাশাপাশি যতক্ষণ না এই বিমা পরিষেবার পোর্টালে নাম তোলার কাজ চলছে, ততক্ষণ স্বাস্থ্যসাথী কার্ড চালু থাকবে বলেও জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:- গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই? 

তাঁকে বলতে শোনা যায়, ' যারা আয়ুষ্মানের আওতায় আসছে না তারা রাজ্যের সরকারের নিজস্ব স্কিমের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুযোগ পাবেন। গোটা ভারতবর্ষ জুড়ে এই সুবিধা পাওয়া যাবে, সরকারি, বেসরকারি হাসপাতালগুলিতে যেখানে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায় সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা পাওয়া যাবে। আয়ুষ্মান যোজনার পোর্টালে নাম তোলার কাজ চলছে। স্বাস্থ্য সাথীর ডেটাকেই একত্র করার কাজ চলছে। যতক্ষণ কাজ চলছে ততক্ষণ স্বাস্থ্যসাথী বন্ধ হবে না। আয়ুষ্মান কার্ড হয়ে গেলে তখন স্বাস্থ্যসাথী বন্ধ হবে। কারও অসুবিধা হবে না।' 

তবে বার্ষিক পারিবারিক আয় আট লক্ষ টাকা বা তার বেশি হলে এবং অন্য কোনও রাজ্য বা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প কিংবা ইএসআই-র আওতায় থাকা কর্মী বা পেনশনভোগী এবং ৭০ বছরের বেশি বয়সিরা এই প্রকল্পের আওতায় আসবেন না। বয়স ৭০-র বেশি হলে তাঁরা আয়ুষ্মান ভারতেরই সুবিধা পাবেন। 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Advertisement

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget