এক্সপ্লোর

Paschim Bardhaman News: রেল ওভারব্রিজ নিয়ে তরজা, ‘নম্বর বাড়ানোর চেষ্টা’, বাবুলকে বিঁধলেন জিতেন্দ্র

Babul-Jitendra: মঙ্গলবার কুমারপুর রেল ওভারব্রিজ পরিদর্শন করেন বাবুল। সেখানে গিয়ে তিনি জানান, রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ যত দ্রুত সম্ভব শেষ হবে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন একজন। অন্য জন আবার তৃণমূল (TMC) থেকে গিয়েছেন বিজেপি-তে (BJP)। রাজ্যের পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) মধ্যে বাধল সংঘাত। মঙ্গলবার আসানসোল রেল ওভারব্রিজ পরিদর্শন করেন বাবুল। সেই নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করেছেন জিতেন্দ্র।

মঙ্গলবার কুমারপুর রেল ওভারব্রিজ পরিদর্শন করেন বাবুল (Paschim Bardhaman News)। সেখানে গিয়ে তিনি জানান, রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ যত দ্রুত সম্ভব শেষ হবে। সেই নিয়েই বাবুলকে বেঁধেন জিতেন্দ্র। তাঁর দাবি, রেল এবং ইস্কোর উদ্যোগে ওভারব্রিজ তৈরি হচ্ছে। পরিদর্শন করে নিজের নম্বর বাড়ানো অর্থহীন।

বাবুলকে নিশানা করে জিতেন্দ্র আরও বলেন, "সিধাবাড়ি নামে একটি গ্রাম দত্তক নিয়েছিলেন উনি। সেই গ্রামটির কী অবস্থা, সেটা একবার পরিদর্শন করলে ভাল হতো।"

জিটি রোডের যানজট এড়াতে আসানসোলের কুমারপুরে একটি রেল ওভারব্রিজ তৈরি করা হচ্ছে। বাবুল আসানসোলের সাংসদ থাকাকালীন রেল এবং সেল-এর উদ্যোগে এই ওভারব্রিজের কাজ শুরু হয়। সোমবার নির্মীয়মাণ রেল ওভারব্রিজের কাজ পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী বাবুল।
এ নিয়ে আসানসোলের ডিআরএমের সঙ্গেও বৈঠক করেন তিনি।

আরও পড়ুন: Calcutta High Court: বিচারপতির বিরুদ্ধে পোস্টার দেওয়ার পিছনে হাত আইনজীবীর! রিপোর্ট পেশ পুলিশের

রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ যত দ্রুত শেষ হবে বলেও দাবি করেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল। তাঁর বক্তব্য ছিল, "রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ যত দ্রুত শেষ করে, জনসাধারণের হাতে তুলে দিতে পারার জন্যই এসেছি।"

বাবুলের ওভারব্রিজ পরিদর্শন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা জিতেন্দ্র। তাঁর বক্তব্য, "তিনি সিধাবাড়ি নামে একটা গ্রাম দত্তক নিয়েছিলেন, সেই গ্রামটার কি অবস্থা সেটা একবার পরিদর্শন করলে ভালো হত। যে কাজ রেল ও ইস্কোর যৌথ উদ্যোগে হচ্ছে সেটা পরিদর্শন করে নিজের নাম্বার বাড়ানোর কোনও মানে নেই ।"

এই দুই নেতার দ্বন্দ্ব অবশ্য নতুন নয়। জিতেন্দ্র যখন তৃণমূল পরিচালিত আসানসোলের মেয়র ছিলেন, সেই সময় বাবুল ছিলেন আসানসোলের বিজেপি সাংসদ। তখন থেকেই একাধিক ইস্যুতে দু'জনের সংঘাত বেধেছে। বিধানসভা নির্বাচনের পর ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের দু’বারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল। আর ২০২১ সালের মার্চ মাসে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন পাণ্ডবেশ্বেরের প্রাক্তন বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র।

সেই সময় অবশ্য বিজেপিতেই ছিলেন বাবুল। বাবুল প্রকাশ্যেই জিতেন্দ্রর যোগদান নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তার পর থেকে কখনও রাস্তা, কখনও কয়লা চোরাচালান, কখনও আবার রাজধানী এক্সপ্রেসের স্টপ, নানা কারণে বহু বার বিবাদে জড়িয়েছেন বাবুল-জিতেন্দ্র, যা আরও একবার প্রকাশ্যে এল।

সেরা শিরোনাম

বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget