এক্সপ্লোর

Locket Chatterjee on TMC : তৃণমূলে প্রবল বিদ্রোহ, লকেট বললেন, 'আগামীদিনে এই বাংলায় বিরোধী বলে আর কেউ থাকবে না'

Mamata Banerjee : চুরমার হয়ে গেল তৃণমূল। ভোটের ফল বেরোনোর এক মাসের মধ্য়ে ভেঙে খান খান। নিজের দলেই 'ঘরছাড়া' হয়ে গেলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

ঊজ্জ্বল মুখোপাধ্যায়. কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিক, কলকাতা : দলেই প্রবল বিদ্রোহ। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তৃণমূল। নতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। আরেক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা হলেন ডেপুটি লিডার। তাৎপর্যপূর্ণভাবে 
নবান্নে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত হলেন তৃণমূলের একাধিক বিধায়ক। ছিলেন ফিরহাদ হাকিম। 

চুরমার হয়ে গেল তৃণমূল। ভোটের ফল বেরোনোর এক মাসের মধ্য়ে ভেঙে খান খান। নিজের দলেই 'ঘরছাড়া' হয়ে গেলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর হাতে আর কিছুই রইল না। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের হাতেও কিছু রইল না। নতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। সাংবাদিক বৈঠকে তিনি বললেনও, "অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোনও সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছি। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি।"

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলের মধ্য়েই নতুন তৃণমূল করলেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়রা। সংখ্য়ার নিরিখে বলাই যায় তারাই এখন আসল তৃণমূল। প্রতীকী পদে রয়ে গেলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু কার্যত ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার! একদা ক্ষমতার ভরকেন্দ্র কালীঘাটে এখন শুধুই শূন্য়তা। পিসি আছেন, ভাইপো আছেন, নেই শুধু ক্ষমতা। সেসব এখন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়, সন্দীপন সাহাদের হাতে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের বক্তব্য, "কেউ নেতা কেউ ভৃত্য় এটা নয়। এটা গোটাটা একটা টিম।" 

কিছুদিন আগে কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ঠিক করেছিলেন বিরোধী দলনেতা হবেন, শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্য সচেতক ফিরহাদ হাকিম এবং, ডেপুটি লিডার হিসাবে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম ঠিক হয়। সেই তালিকাকে চ্য়ালেঞ্জ করে, বুধবার বিধানসভার অধ্যক্ষের কাছে নতুন তালিকা জমা দিলেন বিদ্রোহী তৃণমূল বিধায়করা। স্পিকার তা গ্রহণ করলেন। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ৪৮ ঘণ্টা আগে বহিষ্কার করেছিল তৃণমূল, সেই তিনিই হলেন বিরোধী দলনেতা। পরে তিনি বললেন, "আমরা মাননীয়া মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা নিশ্চিতভাবে তাঁর পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধীর ভূমিকা ভালভাবে পালন করতে পারব এ নিয়ে কোনও সংশয় নেই।"

যিনি ছিলেন তৃণমূলের ১ নম্বর সর্বেসর্বা, তিনিই আজ নিছকই পরামর্শদাতা। এ প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূলের যে জমি ছিল, সেই জমিতে একেবারে ফাটল ধরে গিয়েছিল। দলের মধ্যে রীতিনীতি বলে কিছু ছিল না। তাইজন্যই আজ তৃণমূলের এই অবস্থা হয়েছে। তৃণমূল দলটার আর কিছু নেই। আমার তো মনে হয়, আগামীদিনে এই বাংলায় বিরোধী বলে আর কেউ থাকবে না। বিরোধী একদম ভেঙে চুরমার হয়ে গেছে।"

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, "তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। যারা জিতেছেন, তাঁরা কেউ নির্দল প্রার্থী নন। তাঁরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীক নিয়ে জিতেছেন। কোনও বহিষ্কৃত বিধায়ক সেই দলের দলনেতা হতে পারেন না।"

বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক হলেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। আরেক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা হলেন ডেপুটি লিডার। এছাড়াও ডেপুটি লিডার হলেন- জাভেদ খান, শিউলি সাহা ও সাবিনা ইয়াসমিন। 

আর বুধবারই অত্য়ন্ত তাৎপর্যপূর্ণভাবে নবান্নে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক। ছিলেন মমতাপন্থী বিধায়করাও। আবার বিধানসভায় সংখ্যার নিরিখে আসল তৃণমূলরাও। উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমও। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
Advertisement

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget