এক্সপ্লোর

Tapas Saha : তৃণমূল বিধায়ক তাপস ও তাঁর ঘনিষ্ট ইতিকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেফতার বিজেপি নেতা

২০১৯ থেকে ১৩ টি সরকারি স্কুলে পোশাক সরবরাহের বরাত পান ইতি সরকার। তাপস সাহা কি প্রভাব খাটিয়ে এই বরাত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন? ইতি অভিযোগ উড়িয়ে দিলেও, তার তদন্তেই ইতির বাড়িতে হানা দেয় সিবিআই।

প্রদ্যোৎ সরকার, নদিয়া : তেহট্টের বিধায়ক তাপস সাহা (Tapas Saha) এবং তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতি সরকারকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা (BJP Leader)। এটাই বিজেপির সংস্কৃতি, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস সাহার। নজর ঘোরানোর চেষ্টা, কটাক্ষ করেছে বিজেপি। 

তেহট্টের বিধায়ক তাপস সাহা এবং তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতি সরকারকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগ। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। নিয়োগে দুর্নীতির অভিযোগে, শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর অবধি টানা সাড়ে ১৪ ঘণ্টা তৃণমূল বিধায়ক তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর, শনিবার সকাল ১০ টায় তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকারের বাড়িতে হানা দেয় সিবিআই। যিনি, কৃষ্ণনগর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক।

তৃণমূল নেত্রী ইতির অভিযোগ, সিবিআই তাঁর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এই আপত্তিকর ফেসবুক পোস্ট করেন বেতাইয়ের বাসিন্দা বিজেপি নেতা রতন ভুঁইয়া। তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেত্রী ইতি সরকার। এরপরই পুলিশ বিজেপি নেতাকে গ্রেফতার করে। মহিলা তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ইতি সরকার বলেছেন, 'মমতাকে ভালবেসে দল করি। পিতার মতো সম্মান করি তাপস সাহাকে। আমার ছবি দিয়ে কুরুচিকর পোস্ট।' 

যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা বলেছেন, 'ইতি আমার ছেলের বয়সী মেয়ে। প্রত্যাশা করিনি। ভদ্রতা বলে একটা কথা আছে। বিজেপির ছেলেদের নোংরামি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমরা বাঙালি। গরিব ঘরের মেয়ে রাজনীতি করছে। বাঙালি পরিবারের মেয়ে তৃণমূলের সাধারণ সম্পাদিকা।'

এদিকে, গেরুয়া শিবিরের দাবি, নজর ঘোরাতেই পুলিশ বিজেপি নেতাকে গ্রেফতার করেছে। বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস বলেছেন, 'পার্থ-অর্পিতাকে নিয়ে মিম তৈরি হলেও কেউ গ্রেফতার হয়নি। তাপস সাহার ঘটনা থেকে নজর ঘোরাতেই পুলিশ বিজেপি নেতাকে গ্রেফতার করেছে।'

প্রসঙ্গত, ২০১৯ থেকে ১৩ টি সরকারি স্কুলে পোশাক সরবরাহের বরাত পান ইতি সরকার। তাপস সাহা কি প্রভাব খাটিয়ে ইতিকে এই বরাত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন? ইতি এই অভিযোগ উড়িয়ে দিলেও, তার তদন্তেই শনিবার ইতির বাড়িতে হানা দেয় সিবিআই। সূত্রের খবর, আগামী সপ্তাহে তৃণমূলের নেত্রী ইতিকে তলব করতে পারে সিবিআই।

আরও পড়ুন- 'অভিষেককে আন্তরিক অভিনন্দন জানাই' যাত্রা শুরুর আগে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আরও এক ম্যানেজার, কিন্তু কোথায় গা-ঢাকা দিয়েছেন পাথর ব্যবসায়ী ?
পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আরও এক ম্যানেজার, কিন্তু কোথায় গা-ঢাকা দিয়েছেন পাথর ব্যবসায়ী ?
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget