এক্সপ্লোর

Abhishek Banerjee : 'অভিষেককে আন্তরিক অভিনন্দন জানাই' যাত্রা শুরুর আগে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

'সারা রাজ্য জুড়ে এই জন সংযোগ যাত্রার জন্য সব দলীয় কর্মীকে অভিনন্দন জানাই'ট্যুইট করে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কোচবিহার-কাকদ্বীপ তৃণমূলের নবজোয়ার যাত্রা। পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )  । তার আগে তাঁকে শুভেচ্ছা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । 

ট্যুইটারে তিনি লিখলেন, 'তৃণমূলের নব জোয়ারের মতো রাজনৈতিক প্রচার এই প্রথম। আমি এর জন্য অভিষেককে আন্তরিক অভিনন্দন জানাই। সারা রাজ্য জুড়ে এই জন সংযোগ যাত্রার জন্য সব দলীয় কর্মীকে অভিনন্দন জানাই'
ট্যুইট করে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

দলনেত্রীর শুভেচ্ছাবার্তার পর ট্যুইটে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ' ধন্যবাদ দিদি। সাধারণ মানুষের জন্য আপনার যে উদ্যোগ তাকে আমরা প্রতিটি বাড়ির দুয়ারে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে ধর্ম, বর্ণ, সম্প্রদায় কিংবা রাজনৈতিক রঙ কোনওকিছুই বিবেচ্য হবে না । পশ্চিমবঙ্গ আশা এবং অনুপ্রেরণার প্রতীক হিসাবে সবার কাছে অনুকরণযোগ্য হয়ে উঠবে। '

বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে তাঁর জনসংযোগ অভিযান। সোমবার বিকেলে কোচবিহার পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এবিএন শীল কলেজের মাঠে তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। বিকেলে পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক। এরপর দিনহাটায় পৌঁছে সেখানেই রাত্রিবাস। কাল থেকে দিদির দূত লেখা হুডখোলা বাসে চড়ে শুরু হবে অভিষেকের জনসংযোগ যাত্রা। দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ ঘুরে আলিপুরদুয়ার রওনা দেবেন অভিষেক। 

জোরকদমে চলছে তারই প্রস্তুতি। দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জে রাত্রিবাসের জন্য তৈরি হয়েছে তাঁবু। সেখানে বৈঠক করার পাশাপাশি রয়েছে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও। কিন্তু জনসংযোগ যাত্রা শুরু করতে কোচবিহারকেই কেন বেছে নিলেন অভিষেক? ২০২১-এর হাইভোল্টেজ বিধানসভা ভোটে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূল ভাল ফল করলেও,  কোচবিহারে সিংহভাগ আসনে হারের মুখ দেখতে হয় শাসকদলকে। আলিপুরদুয়ারে একটিও আসনে জিততে পারেনি তৃণমূল! এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি কোচবিহার থেকেই জনসংযোগ যাত্রা শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।         

সেরা শিরোনাম

Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
News Live Updates: 'আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চরম বিরোধী, কিন্তু তাঁর থেকে সুবিধা নিয়ে আজ যাঁরা...' বললেন নৌশাদ সিদ্দিকি
'আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চরম বিরোধী, কিন্তু তাঁর থেকে সুবিধা নিয়ে আজ যাঁরা...' বললেন নৌশাদ সিদ্দিকি
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya:
GI Tagged Mecha Sandesh: মিষ্টির দুনিয়ায় বাঁকুড়ার নতুন গর্ব,GI স্বীকৃতি পেল বেলিয়াতোড়ের মেচা সন্দেশ
Tarapith Mandir: সরকার বদল হতেই তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে এবার আসছে নয়া নিয়ম?
Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget