এক্সপ্লোর

Sajal on Abhishek : 'আঙুল তোলেনি, ওঁকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে কমিশন', অভিষেকের "ভূত" হাঁটানোর পাল্টা সজলের

Abhishek Banerjee: অভিষেক তিনজনকে সভামঞ্চে নিয়ে আসতে নির্দেশ দেন। স্টেজে আসতে দেখা যায় তিনজনকে।

কলকাতা : SIR-এ 'জীবিতকে মৃত' ঘোষণা করা হয়েছে। এই অভিযোগ তুলে এদিন বারুইপুরের সভামঞ্চে তিন ভোটারকে ব়্যাম্পে হাঁটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এবার পাল্টা আক্রমণ শানাল বিজেপি।

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "যে তিনজনকে উনি দেখিয়েছেন, সেই তিনজন সম্বন্ধে এখনই আমি মন্তব্য করব না। কারণ, বিহারে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা এরকম অনেক মৃত-জীবিত দেখিয়েছিলেন। পরে সেগুলো সবক'টাই নির্বাচন কমিশন ব্যাখ্যা করে দিয়েছে। তা সত্ত্বেও বলছি, যদি ভুলও হয় সেটা দুর্ভাগ্যজনক। এই দুর্ভাগ্যজনক ভুল যাতে না হয় তারজন্য সংশোধনের সময়ও আছে। অতএব, রাজনীতির রঙ্গমঞ্চে ফ্যাশন শো-র ক্যাটওয়াক নামক নাটক তিনি বন্ধ করুন। তাঁর জন্য বক্তব্য থাকে সেগুলি নির্দিষ্ট করুন। ফটো-মার্কা রাজনীতি বাংলার মানুষ অনেক দেখে নিয়েছেন। ওসব দেখিয়ে লাভ হবে না। SIR কি তুমি তিনজনকে দাঁড় করিয়ে থামাতে পারলে ? থামাতো তো পারোনি। গত পরশু দিন আসলে ওঁকে আঙুল তোলেনি, নির্বাচন কমিশন গেট-আউট বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে। পশ্চিমবঙ্গে মানুষ আগামী ২০২৬-এ ওঁকে তাড়াবে।"

কিন্তু ঘটনা কী ?

এদিন সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এই আজ ব়্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল। কেন ব়্যাম্প হয়েছে ? সংবাদ মাধ্যমেরও খুব কৌতূহল। যারা এসছেন আপনাদেরও কৌতূহল। সোশাল মিডিয়ায় অনেকের কৌতূহল। যে হঠাৎ করে এত বড় ব়্যাম্প কেন ? কে হাঁটবে ? এই ব়্যাম্পে আমি আজ তিনজন ভূতকে হাঁটাব। আপনারা দেখবেন ?" 

এরপর অভিষেক তিনজনকে সভামঞ্চে নিয়ে আসতে নির্দেশ দেন। স্টেজে আসতে দেখা যায় তিনজনকে। তাঁদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন মহিলা।  যাদের সঙ্গে সরাসরি কথা বলেন অভিষেক। নাম জিজ্ঞেস করতেই তিন জনে একে একে তাঁদের নাম জানান।  মণিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মিসেস মায়া দাস। অভিষেকের কথায়, 'দুই ভদ্রলোকের বাড়ি মেটিয়াবুরুজ এবং বউদির বাড়ি কাকদ্বীপ বিধানসভা।' 

অভিষেক দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন যে তাঁরা এই তিনজনকে সশরীরে দেখতে পাচ্ছে কিনা ? উত্তর আসে, হ্যাঁ। এরপরেই নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, "ইলেকশন কমিশন এদেন দেখতে পাচ্ছে না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি ব়্যাম্প বানিয়েছি। আর এরকম তিনটে চারটে কেস না, খালি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৪ জন রয়েছে, যারা জীবন্ত, বহাল তবিয়তে রয়েছেন। কিন্তু ওদের দেখিয়ে দিয়েছে মারা গিয়েছে। কোনও দিন মৃত ব্যাক্তিদের ব়্যাম্পে হাঁটতে দেখেছেন ? এই কারণে আমি তৈরি করেছি (ব়্যাম্প-র দিকে দেখিয়ে)। যে এদের কী চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget