এক্সপ্লোর

Suvendu Adhikari : 'হিন্দুরা এক হচ্ছে, এই আতঙ্কে...', মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ভেজাল'-নিশানা শুভেন্দু অধিকারীর

Suvendu Attacks Mamata: হিন্দুত্ব-ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা : বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও হিন্দু নিপীড়নের আবহেই আগামী অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। সেখানে ধুমধাম করে রথযাত্রাও পালিত হবে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই আবহে এবার হিন্দুত্ব-ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আক্রমণ শানিয়ে বলেন, "২০২৬ সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু। আপনি হিন্দু-বিরোধী। হিন্দুরা এক হচ্ছে। এই আতঙ্কে এইসব করে বেরাচ্ছেন।" 

'মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন, বাংলাদেশের যেসব ভিডিও আসছে, তার বেশিরভাগই ফেক।' সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, "বলবেন তো। বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে, সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরোচ্ছে।"

শুভেন্দু আরও বলেন, "যখন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুরা চাঁদা দিয়ে (সরকারি টাকায় নয়), সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রামমন্দির হল, তখন ওঁর হিংসা রিপুটা একটু সক্রিয় হল। উনি ভাবলেন, এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নেবেন। তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে। হিন্দু সংগঠনের সঙ্গে ওঁর কোনও সম্পর্ক নেই। কারণ, উনি সনাতন সংস্কৃতি মানেন না। মানলে, প্রত্যেক বছর ইদের দিন, রেড রোডে যেটা ধর্মীয় অনুষ্ঠান হয়, রোজা মাস পালনের পরে যে ধর্মীয় প্রার্থনা হয়, সেটা সম্পূর্ণভাবে ওই ধর্মে যাঁরা বিশ্বাস করেন তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে প্রত্যেক বছর সকালের প্রার্থনায় আসেন।"

তাঁর সংযোজন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিন্দু সংগঠনের কোনও সম্পর্ক নেই। তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন। এই ওয়ার্ক-অর্ডারটা ইস্যু করেছে হিডকো। কাগজপত্রে কোথাও মন্দির লেখা নেই। সংবিধান আমাদের সবচেয়ে বড়। তার নীচে সবাই আমরা। সাংবিধানিকভাবে কোনও সরকার তার এক্সচেকারের টাকায় কোনও নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজও দাঁড়িয়ে যা বলেছেন তা ভণ্ডামি, মিথ্যাচার। আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসাবে পরিষ্কার বলতে চাই, চার ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না। এই অধিকার কোনও হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম, বদ্রি ধামের নকল হয় না। শঙ্করাচার্যের বিকল্প হয় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, কিন্তু পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সহস হয় কোথা থেকে ?"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget