এক্সপ্লোর

Agnimitra Paul: 'অভয়া, কয়লা-বালি চুরির ফাইল খোলা হবে', বিরাট আশ্বাস দিলেন অগ্নিমিত্রা

অভয়া কাণ্ড থেকে কয়লা-বালি দুর্নীতি— সব ফাইল খোলার আশ্বাস দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক।

কলকাতা: 'এটা জনগণের সরকার, আসল পরিবর্তন শুরু'। মুখ্যমন্ত্রী হিসেবে নতুন ইনিংস শুরু করে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরকারিভাবে 'ভারতীয় ন্যায় সংহিতা' (BNS) কার্যকর করা হয়েছে এবং সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জনগণনার সবুজ সংকেত দেওয়া হয়েছে। 

সোমবারই মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন, নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এদিন দফতরে এসে কাজ বুঝে নিয়ে অগ্নিমিত্রা আশ্বাস দেন একাধিক। তিনি সাফ জানিয়ে দেন, 'মহিলারা নির্ভয়ে কাজ করুন। ৮টার পর বেরোতে পারবেন না, থানায় গেলে এফআইআর নেওয়া হবে না, সেইদিন শেষ হয়ে গেছে। মাথা উঁচু করে বাঁচুন মহিলারা। অভয়া (Abhaya Case), কয়লা চুরি (Coal Scam Case), বালি চুরির (Sand Theft) ফাইল খোলা হবে, দুর্নীতিতে জিরো টলারেন্স'।                                                            

আরও পড়ুন, আর জি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাফ বলেছিলেন, শীর্ষ আমলা ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে একটি বার্তা জানিয়ে দেওয়া হয়েছে, জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার', আগের সরকারের মতো কোনও নির্দিষ্ট দলের সরকার নয়। দুষ্কৃতী, দাগিদের রেয়াত নয়।                    

শুভেন্দু অধিকারী এও বলেন, 'সিন্ডিকেট, বালি, কয়লা, পাথর-সহ সব বন্ধ করে দিন। যদি এরপরেও চলে, তাহলে OC সাসপেন্ড হবেন। পুলিশ সুপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে'। 

মুখ্যমন্ত্রী এও বলেন, আইনের আওতায় থেকে কাজ করুন। গত ১৫ বছরে অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। নবান্নে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করে, তাদের হাত খুলে কাজ করার ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুর্নীতি, নিয়োগ, কয়লা পাচার ও আর্থিক অনিয়ম নিয়ে বিতর্ক বারবার সামনে এসেছে। সেই আবহেই অগ্নিমিত্রার এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে দুর্নীতি ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়ানোর চেষ্টা করছে বিরোধীরা।     

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget