এক্সপ্লোর

Dilip Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্যান্ডউইচ রাজনীতি চলবে না', মমতার 'জোট আহ্বান', পাল্টা জবাব দিলীপের

Dilip Ghosh Minister: 'আজকে ঠ্যালায় পড়েছেন বলে গাছে উঠতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি, এই যে স্যান্ডউইচ রাজনীতি এটা চলবে না', বললেন দিলীপ ঘোষ।

কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের 'জোট আহ্বান' প্রসঙ্গে এবার পাল্টা জবাব দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, 'এতদিন বিরোধীদের কোনও জায়গা দিয়েছেন? সম্মান দিয়েছেন? বাঁচার অধিকার দিয়েছেন? ঘরবাড়ি ভেঙেছেন, তাঁদের মুখ দেখতেন না, কী কী বলেছেন... আজকে ঠ্যালায় পড়েছেন বলে গাছে উঠতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি, এই যে স্যান্ডউইচ রাজনীতি এটা চলবে না। আজ মানুষ আপনাকে ধাক্কা দিয়েছে। চুপ করে একটু বসুন না, কিছুদিন দেখুন না যে কী হচ্ছে। কেউ আপনার সঙ্গে নেই। আপনার দলের লোকেরাও নেই। আপনার দলের লোকেরা ঘরছাড়া, খোঁজ নিন। গতকাল ব্রিগেডে মন্ত্রী পদে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ। আগামীদিনের পরিকল্পনা প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বলেছেন, সবে কাজ শুরু হয়েছে। আরও অনেক মন্ত্রী শপথ নেবেন। সবাই মিলে ভালভাবে কাজ করতে হবে।' 

এবারের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। গতকাল শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথে দিনই শপথ নিয়েছেন দিলীপ ঘোষও। এদিন মন্ত্রী পদে শপথ নিয়েছেন আরও চারজন। তাঁরা হলেন নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল এবং অশোক কির্তনীয়া। গতকাল শপথের পর রাতে কাঁথির বাড়ি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ সকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছিল মানুষের ভিড়। সকলেই এসেছেন নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। অধিকারী পরিবারের কেউই চাননি সাধারণ মানুষের যাতে একটুও অসুবিধা হয়। তাই কোনও অতিরিক্ত নিরাপত্তা নেননি তাঁরা। বাড়ির সামনে গতকাল রাতে গার্ডরেল লাগানো হলেও তা সরিয়ে দেওয়া হয়। বাড়ির সামনে দিয়ে খুব স্বাভাবিক ভাবেই যান চলাচল করছিল। আশপাশে মানুষ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা, অভিবাদন জানাতে আসা সাধারণ মানুষ, কারওরই অসুবিধা কোনও হয়নি। 

'ভুয়ো SC-ST সার্টিফিকেট নিয়ে তদন্ত হবে, অভিযুক্তদের বিরুদ্ধে...', ক্ষুদিরাম টুডুর হুঁশিয়ারি 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। বিজেপি পেয়েছে ২০৭টি আসন। 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget