এক্সপ্লোর

BJP News: 'আলোচনা না করেই মণ্ডল সভাপতিদের তালিকা তৈরি', জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ BJP বিধায়কের

Bongaon: বনগাঁ সাংগঠনিক জেলায় নতুন সভাপতি দায়িত্ব পাওয়ার পর নতুন মণ্ডল কমিটি গঠন হয়েছে

শিবাশিস মৌলিক, কলকাতা : লোকসভা ভোটের (Lok Sabha Election) আর বেশি দেরি নেই। তার আগে রাজ্যের বিভিন্ন জেলায় গোষ্ঠীদ্বন্দ্বেের ছবি ধরা পড়ছে গেরুয়া শিবিরে। সম্প্রতি বাঁকুড়ায় সেই ছবি দেখা গেছে। আর এবার বনগাঁ। এবার সরব হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার (Haringhata BJP MLA Asim Sarkar)। জেলা সভাপতির বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক। সাংসদ ও বিধায়কদের সঙ্গে আলোচনা না করেই মণ্ডল সভাপতিদের তালিকা তৈরি করা হয়েছে বলে দাবি অসীম সরকারের।

বনগাঁ সাংগঠনিক জেলায় নতুন সভাপতি দায়িত্ব পাওয়ার পর নতুন মণ্ডল কমিটি গঠন হয়েছে। বিভিন্ন মণ্ডলের সভাপতি বেছেছেন জেলা সভাপতি। সে বিষয়ে সাংসদ ও বিধায়কদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। গতকাল সামাজিক মাধ্যমে এবিষয়ে সরব হন তিনি। তাঁর বক্তব্য, আজ ২৭ তারিখে শান্তনু ঠাকুরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু, কোনও আলোচনা করা হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ক্ষোভের কথা জানিয়েছেন অসীম সরকার। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের (সংগঠন) সঙ্গেও তাঁর কথা হয়েছে।

বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, "হঠাৎ জেলা কমিটি প্রকাশিত হয়ে গেল। তখন সবার মনে একটা ক্ষোভ। আমার উপরেও একটা চাপ, তাহলে অসীম সরকারই শুনেছি ঠাকুর মশাইয়ের খুব প্রিয়, দেবদাস মণ্ডলকে আনার পক্ষে উনি গিয়ে সওয়াল করলেন। তখন দেবদাস দা-কে বললাম, এটা কী করলেন ? কিছু জিজ্ঞাসা করলেন না। তখন বললেন, যেটা হয়ে গেছে হয়ে গেছে, মণ্ডল যখন আমরা করব ২৭ তারিখে ঠাকুর মশাইয়ের বাড়িতে বসে একটা আলোচনার মাধ্যমে করব। আমি দিল্লিতে ঠাকুর মশাইয়ের সঙ্গে ছিলাম। ঠাকুর মশাইও বললেন, ২৭ তারিখে আসছি। তোমাদের নিয়ে বসব। তার পরে মণ্ডল সভাপতি নির্ধারণ হবে, পরিবর্তন হবে কি হবে না। আবার দেখলাম, ২৫ তারিখে মণ্ডলও বেরিয়ে গেছে। এইবার তো সবাই ক্ষুব্ধ হয়ে উঠেছে চারিদিকে। সাতটা বিধানসভাতেই ক্ষুব্ধ হয়েছে। যাঁরা পঞ্চায়েত ভোটে বিরোধিতা করেছেন, বিজেপিকে ভোট দিতে মানা করেছেন, সেইসব লোককে নেওয়া হয়েছে। এবার সব আমার উপরে দোষ চাপাচ্ছে। এইজন্য ফেসবুকে পরিষ্কার কথাগুলো লিখেছি।"

এপ্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এটা অনভিপ্রেত আমাদের মতো দলের। নিঃসন্দেহে আমাদের উত্তর দিতে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়। অসীমবাবু একজন প্রবীণ মানুষ। কবিমনস্ক। কবিই তিনি, প্রতিষ্ঠিত কবি। সরলতা তাঁর মধ্যে একটু বেশি। সেইজন্য তিনি এটা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। বা, ফেসবুকে লিখে দিয়েছেন। এটা দলের মধ্যে বললে ভাল করতেন। তবে, উনি যখন বলেছেন, নিঃসন্দেহে দল সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। কী পরিস্থিতিতে তাঁকে এটা বলতে হল, সেটাও দল দেখবে। আশা করব, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে অসীমবাবু তাঁর মতামত দলের মধ্যেই রাখবেন।"

সেরা শিরোনাম

পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget