এক্সপ্লোর

Kaustav Bagchi: কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি

BLP MLA Kaustav Bagchi: 'যাঁরা চোর বলে চিহ্নিত, মণীশ শুক্লা খুনের এফআইআর- এ যাঁদের নাম রয়েছে, তাঁদের নেওয়ার ব্যাপারে দলের কিছু কিছু বড় নেতা উদ্যোগী হলেও আমি যতক্ষণ আছি, আমি এ জিনিস হতে দেব না।'

উত্তর ২৪ পরগনা : বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। গতকাল রাতে বাইকে করে ৩ দুষ্কৃতী এসে হুমকি দেয় বলে অভিযোগ। গুলি করার, বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগ। কৌস্তভ বাগচী তখন বাড়িতে ছিলেন না। টিটাগড় থানায় অভিযোগ জানানো হয়। ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

রথের দিনের ভয়াবহ পথ দুর্ঘটনা, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর কথায়, 'ব্যারাকপুরে তৃণমূলের যারা বড় বড় নেতা রয়েছেন, ব্যারাকপুরের তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস, টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, রাজা পাসওয়ান থেকে শুরু করে যাঁরা রয়েছেন, ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য তাঁরা উদগ্রী হয়ে রয়েছেন, উঠেপড়ে লেগেছেন। আমাদের কিছু লোকজনকে তাঁরা ধরেছেন, যাতে যোগদানে কোনও সমস্যা না হয়, স্মুদলি যাতে হয়। অনেক জায়গায় তাঁদের সমস্যা হচ্ছে যে কৌস্তভ বাগচী তো ম্যানেজ হওয়ার মতো লোক নয়। কৌস্তভ বাগচীর নামে মাঝে মাঝে মিথ্যা কিছু অপপ্রচার করে বাজার গরম করার চেষ্টা... বাড়ির লোককে আতঙ্কিত করে গালিগালাজ, প্রাণে মেরে ফেলার হুমকি... এর পরেও যদি সফল না হয়, হয়তো আমার উপরেও প্রাণঘাতী হামলা আসবে। আমি যতদিন ব্যারাকপুরের মাটিতে আছি, আমি তৃণমূলের এই ধরনের লোকজনকে কোনওরকম এন্ট্রি দেব না। ব্যারাকপুরের মানুষের কাছে যাঁরা চোর বলে চিহ্নিত, মণীশ শুক্লা খুনের এফআইআর- এ যাঁদের নাম রয়েছে, তাঁদের নেওয়ার ব্যাপারে দলের কিছু কিছু বড় নেতা উদ্যোগী হলেও আমি যতক্ষণ আছি, আমি এ জিনিস হতে দেব না ব্যারাকপুরের মাটিতে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার জানি না কাদের অঙ্গুলিহেলনে চলছেন বা কীভাবে চলছেন, টিটাগড় থানার আইসি - তাঁদের কার্যকলাপ বা কার্যকলাপের পদ্ধতি নিয়ে আমার প্রবল আপত্তি রয়েছে।' 

ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন

নদিয়ার কল্যাণীতে প্রবল জনরোষের মুখে পড়লেন তৃণমূল নেতা। আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হল কাঁচরাপাড়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান পঙ্কজ সিংকে। স্থানীয় সূত্রে দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। বুধবার রাতে, কল্যাণীতে তৃণমূল নেতা ফিরেছেন, এই খবর ছড়াতেই লোকজন জড়ো হতে শুরু করে। ফ্ল্যাট থেকে তাঁকে কার্যত বের করে এনে মারধর করা হয়। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীকালে গ্রেফতার করা হয় তাঁকে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget