এক্সপ্লোর

Papia Adhikary : 'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের

Firecrackers Use in Kali Puja 2026 : কালীপুজো। আলোর উৎসব। কিন্তু, আলোর পাশাপাশি, কালীপুজোর সন্ধেয় দাপট দেখাল শব্দবাজি।

কালীপুজোর রাতে শব্দবাজির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। এই আবহে আজব তত্ত্ব দিয়েছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তিনি বলেছেন, "বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়।" তাঁর আরও মন্তব্য, "মুখ্যমন্ত্রী বলেছেন, বাজি তো হবেই। কালীপুজো হবে, বাজি হবে না ! তাই, বাজিটা হোক। কিন্তু, যতটা আমাদের থানা নির্দেশ দিয়েছে, সেইভাবেই আমরা বাজি ফাটাব।"

অন্যদিকে, এই আবহে কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুকে বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় পোস্ট করেছেন। তিনি লেখেন, 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না।' পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন রূপা। 

কালীপুজো। আলোর উৎসব। কিন্তু, আলোর পাশাপাশি, কালীপুজোর সন্ধেয় দাপট দেখাল শব্দবাজি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজির তাণ্ডবে কার্যত প্রাণ ওষ্ঠাগত হল হাসপাতালে থাকা রোগীদের একাংশের। কিন্তু, শব্দদূষণের মাত্রা ছিল ঠিক কতটা ? পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সন্ধেয় পথে নামেন 'সবুজ মঞ্চ' সংগঠনের কর্মীরা। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ বিসি রায় শিশু হাসপাতালে পৌঁছে যান সংগঠনের কর্মীরা।

সবুজমঞ্চের কর্মী সুদীপ্ত ভট্টাচার্য বলেন, "প্রথম এবং প্রাধান্য যে বিষয়টাকে আমাদের দিতে হবে সেটা হচ্ছে আমরা সাইলেন্ট জোনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমার অ্যাম্বিয়েন্ট নয়েজ দেখা যাচ্ছে, ৭৬.২। অর্থাৎ, অনেকটাই উপরে। সর্বোচ্চ পাচ্ছি যেটা ৯২.৮।" 

সবুজমঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত বলেন, "সাইলেন্স জোন বলল নাকি ৩০০ মিটার...১০০ মিটারের মধ্যে...৩০০ মিটার তো অনেক দূর। সাইলেন্স জোনে এই আওয়াজ, ভাবা যাচ্ছে না। ৮০-৯০ এরকম থাকছে, যেখানে ৪০-৪৫-৫০ থাকার কথা। বারবার বলি, কিছু না পারলে অন্তত হাসপাতালগুলোকে...।" 

এর আগে, রাজ্য সরকারের তরফে নির্দেশিকা দেওয়া হয়, সবুজ বাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ১২৫ ডেসিবেল ও আলোর বাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ৯০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। এমনকী, নির্দিষ্ট ফায়ার লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস। মানতে হবে 'সাইলেন্স জ়োন'। স্কুল, হাসপাতাল বৃদ্ধাবাসের মতো বিল্ডিংয়ের ১০০ মিটারের মধ্যে পোড়ানো যাবে না শব্দবাজি। এইসব বিধি মানা হচ্ছে কি না তা দেখতে এদিন রাতে আর জি কর হাসপাতালে যান সবুজমঞ্চের লোকজন। তখন হাসপাতাল চত্বরেই বাজি ফাটাচ্ছিলেন ছাত্ররা। সবুজমঞ্চের সদস্য়দের দেখে গা ঢাকা দেন সবাই। 

এর পাশাপাশি কালীপুজোর রাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শব্দবাজির তাণ্ডবের অভিযোগ সামনে এসেছে। Kali Puja 2026

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Rahul Sonia: বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
Advertisement

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget