Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Rekha Patra Health Updates: রবিবার ভোরে বাইপাসের ধারে, কলকাতার ‘আর এন টেগোর’ হাসপাতালে ভর্তি করা হয় রেখাকে।

হিন্দোল দে, কলকাতা: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। খাবারে বিষক্রিয়া থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায় প্রথমে। অবস্থা গুরুতর হওয়ায় কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন রেখা। (Rekha Patra Health Updates)
রবিবার ভোরে বাইপাসের ধারে, কলকাতার ‘আর এন টেগোর’ হাসপাতালে ভর্তি করা হয় রেখাকে। সেখানে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, কোনও রকম সাড়া দিচ্ছেন না রেখা। কোনও রকম মুভমেন্ট নেই। সাড়া দিচ্ছেন না। তাকাচ্ছেন না চোখ খুলে। (Rekha Patra Ill)
আরও পড়ুন:
যে মেডিক্যাল লিগাল রিপোর্ট সামনে এসেছে, তাতে চিকিৎসকরা জানিয়েছেন, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক খেয়েই এই অবস্থা রেখার। সেখান থেকেই বিষক্রিয়া হয়। অর্গানো ফসফরাস জাতীয় যে কীটনাশকই রেখা খেয়েছেন বলে মনে করা হচ্ছে। তাই পরিস্থিতি এত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কিন্তু রেখা কীটনাশক খেলেন কী করে? ঠিক কী ঘটেছে? তদন্তে নেমেছে পুলিশ। তবে রেখার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
এদিন হাসপাতালে রেখাকে দেখতে জান রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "গতকাল রাতের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ফুড পয়জনিং বলে আশঙ্কা আমাদের। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওঁকে। নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালেও। এর পর বাড়ির লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগ করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এর পর কলকাতা আনা হয়। আগের থেকে ভাল আছেন বিধায়িকা। সময় লাগবে।"
আরও পড়ুন: প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়
রেখার অসুস্থতা নিয়ে প্রতিক্রিয়া জানান মমতা-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষও। তিনি বলেন, "রেখা পাত্র অসুস্থ বলে শুনেছি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চর্চা দেখেছি বিভিন্ন রকম। উদ্বেগজন কিছু মন্তব্য বা খবর আসছে। শুধু বলতে পারি, আসলে রেখা পাত্রের কী হয়েছে, যে কথাগুলো রটছে, তা কতটা সত্য, স্বচ্ছতার সঙ্গে সেটা হাসপাতালের তরফে জানানো হোক। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যেন না হয়। আমরা এ নিয়ে কোনও রাজনীতি করছি না। নিরপেক্ষ ভাবে জানানো হোক ভদ্রমহিলার কী হয়েছে। একজন বিধায়ক, মহিলা, তাঁর অসুস্থতা নিয়ে যে চর্চাই হোক, তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি আমরা।"
Before You Go
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব






















