এক্সপ্লোর

Chinmay Krishna Das: সন্ন্যাসী চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের

BJP MLAs Rally: বাংলাদেশে গ্রেফতার হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মিছিল করলেন বিজেপি বিধায়করা।

কলকাতা: ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীকে (Hindu monk Chinmoy Krishna Das)। তারপর থেকেই বিক্ষোভ হচ্ছে বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গেও এই ঘটনার তীব্র নিন্দা করে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। ইতিমধ্যেই এই বিষয়ে সীমান্তে অবরোধের ডাক দেওয়ার পাশাপাশি এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এর মাঝেই মঙ্গলবার চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তি দাবি করে তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP) বিধায়করা। করলেন মিছিল। দাবি জানালেন ইসকনের সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বাংলাদেশে গ্রেফতার হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা মিছিল করেছি। তাঁর মুক্তির জন্য যা যা করণীয় তা করার আর্জি জানানো হয়েছে দেশের বিদেশ মন্ত্রীকে। এর পাশাপাশি আগামীকাল বুধবার আমরা কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে এই দাবি নিয়ে বিক্ষোভ দেখাব। সমস্ত সনাতনী ভাই-বোনেদের সেই কর্মসূচিতে যোগ দানের আর্জি করা হচ্ছে। বৃহস্পতিবার ২৮ তারিখ শিয়ালদা স্টেশনের কাছ থেকে চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে পদযাত্রার আয়োজন করা হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ শাখার তরফে। সেই পদযাত্রাতেও সবাইকে যোগ দেওয়ার আবেদন জানানো হচ্ছে।"

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীকে ঢাকার আদালতে দেশদ্রোহিতার মামলা তোলা হলে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত। পাঠানো হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে। এই খবর প্রকাশ্যে আসার পরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। ইসকনের পাশাপাশি সেখানকার অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলিও বিক্ষোভ দেখাচ্ছে। সূত্রের খবর, ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকেও চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন করা হয়েছে ইসকনের তরফে। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক তথা ইসকনের সদস্য তুলসী গার্বাডকেও অনুরোধ জানানো হয়েছে বিষয়টিতে দ্রুত পদক্ষেপ করার জন্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Chinmay Krishna Das : জামিন পেলেন না বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসের বিচারবিভাগীয় হেফাজত

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget