এক্সপ্লোর

Abhijit Attacks Mamata: মমতা হাইজ্যাক করে একুশে জুলাই করছেন, এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই : অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Attacks TMC: তৃণমূলের একুশের সমাবেশ নিয়ে তোপ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পাল্টা নিশানা কল্যাণের

কলকাতা: ভিন রাজ্য়ে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ, ২১-এর মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্য়গুলোকে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর এবার তৃণমূলের একুশের সমাবেশ নিয়ে পাল্টা তোপ দাগলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন, ওনার দীর্ঘায়ু কামনা করি, কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর জীব্বদশায় কোনওদিন BJP মুক্ত ভারত দেখে যেতে পারবেন না : শমীক

 'মমতা হাইজ্যাক করে একুশে জুলাই করছেন, এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই'

এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে একুশে জুলাই করেছেন। একুশে জুলাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব বিষয়েই মিথ্যাচার করেন, এব্যাপারেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি বহু দিন ধরে,  আমরা এটাকে কোনও গুরুত্ব দিই না।  ডেকে এনে, লোকজন ভাড়া করে এনে, বাস এনে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যদি লোকজন আসে, তাতে কী আছে.... এবারে তো আমরা ক্ষমতায় আসব বলেই মনে করি। '   এদিন এর পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওতো কিছু জানেই না। ও তো ছিল সিপিএম এর লোক।  ওতো কার্ল মার্কসের ছবি ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আমরা তখন যুব কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন....অভিজিৎ আবার.. রাজনীতির কিছু বোঝে নাকি ?'

' বাংলায় কথা বললে আপনারা ভয় পান..'

 ২১-এর মঞ্চ থেকে মমতা বলেন, মনে হয়, বাংলায় কথা বললে আপনারা ভয় পান। পাল্টা দাড়িভিট কাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে বিজেপি। একদিকে যেমন বাংলা ভাষা আন্দোলনের ডাক, বাঙালি ভাবাবেগে শান। অন্য়দিকে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্য়গুলির উদ্দেশ্য় কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'ওড়িশাতেও অত্যাচার হচ্ছে। দিল্লির যমুনানগরে ইলেকট্রিসিটি কেটে দিয়েছে। মানবিকতা দিয়ে দেখুন। কী করে ইলেকট্রিসিটি কাটলেন? কী করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না? তাদের মুখে আবার বিগ বিগ টক। '

বিজেপি রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ২০১৮ সালে উর্দু নয়, বাংলার শিক্ষক চেয়ে যখন দাড়িভিটের ছেলেরা আন্দোলন করছিল, তখন তাপস-প্রদীপকে গুলি করে মারার সময়ে, বাংলা ভাষার কথা মনে পড়েনি? বিপ্লবের বুকে গুলি লাগার সময়ে বাংলার কথা মনে পড়েনি? তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে। এখনও দাহ সংস্কার করেনি। তারা বিচার চায়। সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget