এক্সপ্লোর

BJP: তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে পাশে চাইলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

BJP Message: বাঁকুড়ার ওন্দার রতনপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে, তৃণমূলের বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার আহ্বান জানালেন সৌমিত্র খাঁ

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: তৃণমূলের (TMC) বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে (CPIM) পাশে চাইলেন বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ। পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারাতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ফর্মুলা দিলেন বিজেপি সাংসদ। বিজেপি কি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে আছে? প্রশ্ন সিপিএমের। রাম-বাম এক, তা প্রমাণ করলেন সৌমিত্র খাঁ, কটাক্ষ তৃণমূলের।

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "তাই আমি আপনাদের কাছে বলব, তৃণমূল কংগ্রেসকে হারাতে সবাই মিলে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জন প্রতিরোধ গড়ে তুলি। আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওয়ান ইচ টু ওয়ান প্রার্থী দিই।" 

তৃণমূলের বিরুদ্ধে কার্যত মহাজোটের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসার ডাক দিয়েছেন সুকান্ত মজুমদাররা। আর এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি সিপিএমকে পাশে চাইলেন বিজেপি সাংসদ  সৌমিত্র খাঁ। 

সম্প্রতি ফেসবুকে সুকান্ত মজুমদার লেখেন, সময় এসেছে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ভেদাভেদ দূরে সরিয়ে রেখে, বাংলার স্বার্থে, ১০ কোটি বাঙালির স্বার্থে, সকল শ্রেণির, সকল স্তরের, মানুষকে একত্রিত হয়ে, ভয়ের গ্যাস চেম্বার থেকে বেরিয়ে এসে, পশ্চিমবঙ্গ সরকারের ভুল নীতি খামখেয়ালিপনা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার এবং সরকারকে আয়না দেখানোর। আজ না করতে পারলে ভবিষ্যতের কাছে আমাদের জবাব দেওয়ার মতো কোনও উত্তর থাকবে না।

আরও পড়ুন, তৃণমূল নেতাদের বিশাল সম্পত্তির হিসেব দিয়ে পোস্টার, দুবরাজপুরে চাঞ্চল্য

আর রবিবার, বাঁকুড়ার ওন্দার রতনপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে, তৃণমূলের বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার আহ্বান জানালেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, "এ সমস্ত সিপিএম নেতাদের বলব, আমি এখানে অমিয় পাত্র বাবুকেও বলব যে, আপনাদের একটা ডিসিশন, ভুলের জন্য, আপনাদের প্রকাশ কারাতের ভুলের জন্য, আপনারা এই রাজ্য থেকে বিদায় নিয়েছেন। আপনাদের পার্টির সীতারাম ইয়েচুরির ভুলের জন্য বাংলায় বিধানসভায় শূন্য হয়েছেন। তাই আমি আপনাদের কাছে বলব, তৃণমূল কংগ্রেসকে হারাতে সবাই মিলে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জন প্রতিরোধ গড়ে তুলি। আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওয়ান ইচ টু ওয়ান প্রার্থী দিই।  

সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "বিজেপি কী সত্যি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে আছে, থাকলে তৃণমূল নেতাদের চিটফান্ডকাণ্ডে জেলে থাকার কথা। বিজেপি তৃণমূলকে বাড়তে সাহায্য করেছে মোদি-মমতার মিটিং।" 

পঞ্চায়েত ভোটের আগে, বিজেপির রাজ্য নেতৃত্বের মহাজোটের ডাকের পর এবার, বিজেপি সাংসদের সিপিএমকে পাশে চাওয়ার ডাক ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।

 

সেরা শিরোনাম

RG Kar Case: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বদলের অভিযোগ, ল্যাবরেটরির প্রাক্তন কর্মী জানালেন...
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বদলের অভিযোগ, ল্যাবরেটরির প্রাক্তন কর্মী জানালেন...
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন
News Live: আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget