এক্সপ্লোর

BJP Nabanna Abhijan : দিলীপ ঘোষ BJP ধ্বংসের পিছনে দায়ী, নবান্ন অভিযানের আগেই ক্ষোভ বিক্ষুব্ধ এই নেতাদের

BJP Protest Rally : সুকান্তর বিজেপি হয়ে শেষ হয়ে যাবে, আগামীতে লড়ব কার সঙ্গে? খোঁচা শান্তনুর।

মঙ্গলবার নবান্ন অভিযান সফল করতে মরিয়া বিজেপি। প্রতিদিন জেলায় জেলায়, হেভিওয়েট নেতাদের নেতৃত্বে চলছে প্রস্তুতি মিছিল। শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে যখন আটঘাট বেঁধে আসরে নামছে বিজেপি, তখন কলকাতা বিজেপি দফতরের অদূরে বৈঠক করলেন একদল বিক্ষুব্ধ বিজেপি কর্মী। 

সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ, বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের কথায় রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে উঠে এল একের পর এক অভিযোগ।  নিজেদের ‘সাচ্চা’ বিজেপি কর্মী বলে দাবি করছেন বিক্ষুব্ধরা। রবিবারের এই বৈঠকের সভাপতিত্ব করেন বিজেপি নেতা সমর বিশ্বাস। বিক্ষুব্ধদের দাবি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলকে বৈঠকের কথা জানানো হয়েছিল। 

বিক্ষুব্ধ বিজেপি কর্মী মানব ঘোষ বলেন, ' দিলীপ ঘোষ দিনদিন বিজেপিকে ধ্বংস করার পিছনে দায়ী। নবান্ন অভিযানে আমরা কেন যাব সব চিটিংবাজগুলোকে নিয়ে যাচ্ছে। জেলায় জেলায় বৈঠক ক‍রে বিজেপির শুদ্ধিকরণের কাজ চালাচ্ছেন' 

বিক্ষুব্ধ বিজেপি নেতা সমর বিশ্বাস বলেন, ' আমরা গেছিলাম সুকান্ত, সুনীলের কাছে। চিঠি গ্রহণ করেছিল। দেখি এরপর যদি ডাকে।রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে একরাশ ক্ষোভ উগরে দিয়ে নবান্ন অভিযানে যাচ্ছেন না'

গত পুরভোটে কাঁথি পুরসভায় বিজেপির প্রার্থী হয়েছিলেন বিদেশ বসু মাইতি। যাঁর হয়ে প্রচার করেছিলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বৈঠকে সামিল হন তিনিও। বলেন, 'আমাদের মণ্ডল সভাপতি যাঁদের হাতে মার খেয়ে খালে পড়তেন, আজ তারা মণ্ডল সভাপতি। আমি পুরভোটে প্রার্থী ছিলাম... কাঁথিতে বিজেপি নেতৃত্ব ঠিক করছে তৃণমূল।' 

 এই পরিস্থিতিতে তৃণমূল শিবির থেকেও এসেছে কটাক্ষ। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন খোঁচা দিয়ে বলেন,  'মনোকষ্ট পাচ্ছি। দিলীপের বিজেপি, সুকান্তর বিজেপি হয়ে শেষ হয়ে যাবে। আগামীতে লড়ব কার সঙ্গে।' 

বিজেপি নেতৃত্বের দাবি, তাদের একমাত্র লক্ষ্য নবান্ন ঘেরাও করা। যদিও নবান্ন পর্যন্ত আদৌ পৌঁছতে দেওয়া হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে গেরুয়া শিবিরে। অতীতে প্রতিবারই নবান্ন অভিযান রুখতে সর্বস্ব শক্তি নিয়ে রাস্তায় থেকেছে পুলিশ। এবার তার কোনও ব্যতিক্রম হবে বলে মনে করছে না বিজেপি। তাই লোকবল বাড়াতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে তারাও। জেলায় জেলায় একটানা নবান্ন অভিযানের পক্ষে প্রচারে ঝাঁপিয়েছেন দলের নেতারা। ট্রেন ছাড়াও প্রতি জেলা থেকে অন্তত পাঁচটি বাস নিয়ে মিছিলে লোক নিয়ে আসতে বলা হয়েছে। 

 

                                                                                                                 

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget