এক্সপ্লোর

BJP Nabanna Abhijan : আহত বিজেপি নেত্রী 'মীনাদি'কে দেখতে হাসপাতালে ছুটলেন ফিরহাদ হাকিম

 কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। বহুদিন একসঙ্গে পুর সভায় কাজ করছেন ফিরহাদ - মীনা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :  মঙ্গলবার বিজেপির ( BJP ) নবান্ন চলো কর্মসূচি ঘিরে অশান্তির গনগনে আঁচ ছড়িয়ে পড়েছিল গঙ্গার দুপাড়েই । সেখানে দফায় দফায় খণ্ডযুদ্ধে জড়ান পুলিশ ও বিজেপি কর্মীরা। পুলিশ লক্ষ্য করে ইট ছোড়েন বিজেপি কর্মীরা। এই অশান্তির মাঝেই এমজি রোডে মাথা ফাটে কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সেই দ্বৈরথ ভুলেই হাসপাতালে 'মীনাদি'কে দেখতে গেলেন ফিরহাদ। 

মীনাদিকে দেখতে এসেছি, বললেন ফিরহাদ 
 কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। বহুদিন একসঙ্গে পুর সভায় কাজ করছেন ফিরহাদ - মীনা। রাজনৈতিক দ্বন্দ্ব পেরিয়ে তাঁকে মীনাদি বলেই ডাকেন ফিরহাদ।  তাই আজ বিশুদ্ধানন্দ হাসপাতালে  গিয়ে একটিও রাজনৈতিক কথা বললেন না। ফিরহাদ বললেন, রাজনৈতিক দল আলাদা হলেও আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি, তিনি আঘাত পেয়েছেন, তাই তাঁকে দেখতে এসেছি।

আজ সিটি স্ক্যান
মীনাদেবী পুরোহিতের ক্ষত দিয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। কালকের থেকে ভাল আছেন, খবর সূত্রের। তবে আজ  স্ক্যান  করার পরই জানা যাবে ক্এষত কতটা গভীর। এই ঘটনায় পুলিশের দিকে আঙুল তুলেছে বিজেপি। এ নিয়ে টুইট করে তারা।

কাল কী ঘটেছিল
হাওড়া ময়দানেও রক্ত ঝরে বিজেপি কর্মীর! মুরলীধর সেন লেনে মাথা ফাটে এক মহিলা বিজেপি কর্মীর। আহত আরও কয়েকজন। এমজি রোডেও আহত হন কয়েকজন বিজেপি কর্মী। কাউকে আবার ভ্যানে করে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়।শুভেন্দু অধিকারী দাবি করেন, ৫০ জনের বেশি আহত, হাসপাতালে ভর্তি । ধুন্ধুমারের মধ্যে আহত হন পুলিশ কর্মীরাও!  এম জি রোডে আক্রান্ত হন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়।

মঙ্গলবার বিজেপির নবান্ন চলো কর্মসূচির অন্যতম ভরকেন্দ্র ছিল হাওড়ার সাঁতরাগাছি। সেখানে দফায় দফায় খণ্ডযুদ্ধে জড়ান পুলিশ ও বিজেপি কর্মীরা। পুলিশ লক্ষ্য করে ইট ছোড়েন বিজেপি কর্মীরা। পাল্টা কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ। অন্যদিকে, রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া ময়দান। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ছোড়ে। মিছিলে বাধা দিলে, রাস্তায় অবস্থানে বসে পড়েন সুকান্ত মজুমদার ও অগ্নিমিত্রা পাল। তাঁদের সেখান থেকে আটক করে পুলিশ। পরে শিবপুর থানা থেকে বিজেপি নেতাদের ছেড়ে দেওয়া হয়। কলকাতায় এমজি রোডের ওপর, লালবাজারের কাছে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। আতঙ্কে বন্ধ হয়ে যায় আশেপাশের বহু দোকান। বিজেপি বলছে, তাদের সমর্থকরা আগুন লাগায়নি। যদিও তৃণমূল আঙুল তুলছে তাদের দিকেই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget