এক্সপ্লোর

BJP Nabanna Abhijan : আজ কোন কোন রাস্তা এক্কেবারে বন্ধ, হয়রানি এড়াতে কোন রুট নেবেন ?

Kolkata Police Traffic Guide : কোন রাস্তার যান চলাচল কতক্ষণ নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে পুলিশ। 

কলকাতা :  দিক দিক থেকে এগিয়ে আসছে বিজেপির মিছিল। অন্যদিকে দুর্ভেদ্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্নকে । মিছিল যেন প্রশাসনিক ভবন অবধি পৌঁছতে না পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিজেপির মিছিলের জেরে মঙ্গলবার সকাল থেকেই বেশকিছু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষত যে রুট ধরে এগিয়ে আসবে গেরুয়া মিছিল। 

কলেজ স্ট্রিট, এম জি রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কোন রাস্তার যান চলাচল কতক্ষণ নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে পুলিশ। 


BJP Nabanna Abhijan : আজ কোন কোন রাস্তা এক্কেবারে বন্ধ, হয়রানি এড়াতে কোন রুট নেবেন ?

  • সকাল ১১ টা থেকে ৩ টে এনসি স্ট্রিট ও কলেজ স্ট্রিটের যা নিয়ন্ত্রণ করা হচ্ছে। বদলে ধরুন লেনিন সরণি, মৌলালি হয়ে এজেসি বোস রোড।
  • বেলা ১২টা থেকে মিছিল শেষ না হওয়া অবধি আর্মহার্স্ট স্ট্রিট থেকে পশ্চিম দিকের রুট বন্ধ থাকবে। যাঁরা এমজি রোড ধরবেন ভাবছিলেন, তাঁরা ব্যবহার করুন এপিসি রোড হয়ে এজেসি বোস রোড, অথবা শিয়ালদা ফ্লাইওভার হয়ে আর্মহার্স্ট স্ট্রিট হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট।
  • বেলা ১২টা থেকে মিছিল শেষ না হওয়া অবধি স্ট্র্যান্ড রোডের একাংশের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কিংসওয়ে ক্রসিং থেকে উত্তরে যে রাস্তা যাচ্ছে সেখানে নিয়ন্ত্রণ হবে যান চলাচল। কিংসওয়ে ক্রসিং থেকে পরিবর্তে ধরুন আরআর অ্যাভিন্যু হয়ে রেড রোড বা আরআর অ্যাভিন্যু হয়ে  সেন্ট্রাল অ্যাভিন্যু। 
  • সকাল ৮ টা থেকে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচলও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হতে পারে। তাই বিকল্প পথ ভেবে রাখুন। 

    মঙ্গলবার তিন দিক থেকে বিজেপির মিছিল আসবে নবান্নের দিকে। কলেজ স্কোয়ার থেকে আসা মিছিলের নেতৃত্বে থাকবেন দিলীপ ঘোষ। হাওড়া ময়দান থেকে আসা মিছিলের সামনে থাকবেন সুকান্ত মজুমদার। আর  শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। বিজেপি যখন মিছিল করে নবান্ন অবধি পৌঁছোতে মরিয়া, তখন পুলিশও মিছিল আটকাতে সবরকম ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে বাঁশ, গার্ডরেল, অ্যালুমিনিয়ামের ত্রিস্তরীয় ব্যারিকেড। দিলীপ ঘোষের নেতৃত্বে প্রথম মিছিল, কলেজ স্কোয়ার থেকে M G রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, হাওড়া ব্রিজ অ্যাপ্রোচ রোড হয়ে এগোনোর কথা।

    পুলিশ সূত্রে খবর, এই মিছিলকে আটকাতে, হাওড়া ব্রিজে ওঠার মুখে থাকবে ত্রিস্তরীয় ব্যারিকেড। হাওড়া ময়দানের দিক থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে আসা মিছিলকে আটকাতে সেখানেই ব্যারিকেড রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল সাঁতরাগাছি থেকে আসবে সাঁতরাগাছি ব্রিজের মুখে ব্যারিকেড দিয়ে, তাকে আটকানো হবে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর ৮টি র‍্যাম্পের প্রত্যেকটিতে মোতায়েন থাকবে পুলিশ।

    বিজেপির নবান্ন অভিযানের জন্য, মঙ্গলবার কলকাতা পুলিশের প্রায় দু’হাজার কর্মী মোতায়েন থাকবেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget