এক্সপ্লোর

BJP Nabanna Abhijan: লালবাজারের কাছেই পুলিশের গাড়িতে আগুন, পুলিশ-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

BJP Nabanna Rally: আগুনে কবলে পুলিশের গাড়ি। সম্পূর্ণ ভস্মীভূত গাড়িটি। আতঙ্ক গোটা এলাকায়।

কলকাতা: হাওড়া থেকে উত্তেজনা ছড়ায় গঙ্গার এপাড়েও। হাওড়া ব্রিজের কাছে দিলীপ ঘোষের মিছিল আটকানোর পর মহাত্মা গান্ধী রোডে তুমুল উত্তেজনা। বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এম জি রোডের উপর দাউদাউ করে জ্বলতে থাকে পুলিশের গাড়ি। তার আগে লাঠি-ইটবৃষ্টিতে আহত হন বেশ কয়েকজন। কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে খবর। মিছিল থেকে অজস্র ইটবৃষ্টি হয়েছে বলে অভিযোগ পুলিশের। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনরত বিজেপি কর্মীদের মারধর করেছে পুলিশ। >>

পুলিশের গাড়িতে আগুন:
পুলিশের পিসিআর ভ্যানে আগুন। অয়েল ট্যাঙ্কের ঢাকনা খোলা। সেখান থেকে তেল নিয়েই কী আগুন? উঠছে এমনই অভিযোগ। জল দিয়ে আগু নেভান দমকলকর্মীরা। তারপরেই মুরলীধর সেন লেনের পার্টি অফিসের বাইরে তুমুল ধস্তাধস্তি। তিন আইপিএসের নেতৃত্বে পুলিশবাহিনী যায় ওখানে। বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়ে ওখানেই দুষ্কৃতীরা গিয়েছে বলে পুলিশের দাবি। গলির মুখে পুলিশবাহিনী ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। পুলিশের দিকে জল-ইট-পাথর ছোড়ার অভিযোগ। রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা।  

পুলিশের দাবি, বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়ে এখানে এসেছেন বিজেপি কর্মীরা। তাঁদের ধরতে গেলেই নতুন করে ঝামেলা শুরু হয়। বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী ও পুলিশ কর্মীরা। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পাথরও ছোড়া হয় বলে অভিযোগ।

আতঙ্কে গোটা এলাকা:
গাড়িতে আগুন লাগায় তটস্থ ওই এলাকায় ব্যবসায়ীরা। ওই এলাকায় প্রচুর দোকানপাট রয়েছে। আগুন লাগার ঘটনার পর দোকান বন্ধ করে পালাতে দেখা গিয়েছে অনেক ব্যবসায়ীকে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে স্থানীয়দের অনেককেই। 

উত্তপ্ত সাঁতরাগাছিও:
বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কোনা এক্সপ্রেসওয়ে। প্রথমে সাঁতরাগাছিতে পুলিশের গার্ড রেল টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। এরপর পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় কাচের বোতল, ইট, পাথর, বাঁশ। গার্ড রেল ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। ভেঙে চুরমার করে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। পাল্টা জল কামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। তারপরে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সাঁতরাগাছি।  পরপর পাথর ছোড়া হয় পুলিশের দিকে। তাণ্ডবের কারণে পিছু হঠে পুলিশ। গোটা এলাকা চলে যায় বিক্ষোভকারীদের দখলে। 

আরও পড়ুন: নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার সাঁতরাগাছিতে, জলকামান ব্যবহার পুলিশের, পাল্টা ইট-বাঁশ বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget