এক্সপ্লোর

BJP News: ভোটের আগে বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে চমক! 'সংঘর্ষের জন্য প্রস্তুত...', বললেন সুকান্ত!

BJP Parivartan Yatra: ১ মার্চ শুরু হয়েছে বিজেপির 'পরিবর্তন যাত্রা'। আগামিকাল বিজেপির 'পরিবর্তন যাত্রা' কর্মসূচিতে উপস্থিত থাকতে চলেছেন বিজেপির (BJP) একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব।

BJP News: ভোটের দামামা বেজে গেছে পশ্চিমবঙ্গে। এখন শুধু ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার অপেক্ষা। এই মহারণে এক ইঞ্চি জমিও না ছাড়ার লক্ষ্যে যুযুধান শাসক বিরোধী দুই পক্ষ। এই আবহে ১ মার্চ শুরু হয়েছে বিজেপির 'পরিবর্তন যাত্রা' (Parivartan Yatra)। আগামিকাল বিজেপির 'পরিবর্তন যাত্রা' কর্মসূচিতে উপস্থিত থাকতে চলেছেন বিজেপির (BJP) একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। 

'পরিবর্তন যাত্রা'-তে কোথায় কোন নেতা?

  • খড়গপুরে বিজেপির 'পরিবর্তন যাত্রা'-তে উপস্থিত থাকতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং
  • বসিরহাটে  'পরিবর্তন যাত্রা' - তে উপস্থিত থাকবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী
  • আসানসোলে 'পরিবর্তন যাত্রা' - তে থাকবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা
  • কোচবিহারে 'পরিবর্তন যাত্রা' - তে থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদের  
  • রায়গঞ্জে 'পরিবর্তন যাত্রা' - তে আসছেন মধ্যপ্রদেশের মন্ত্রী সাবিত্রী ঠাকুর 

এপ্রসঙ্গে বিজেপি নেতা তথা রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, "বিজেপির পরিবর্তন যাত্রা বেরিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে, এলাকায় এলাকায় তাদেরও যাত্রা বেরোচ্ছে। অর্থাৎ বিজেপি যা করবে তাকে অনুকরণ করাই হচ্ছে তৃণমূলের কাজ। এটা একটা নকল করনেওয়ালা পার্টি। নকল-ই তাদের ধর্ম, তারা নকল করবে এটাই স্বাভাবিক।" 

'পরিবর্তন যাত্রা' প্রসঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "এবার মুখোমুখি সংঘর্ষ হবে। সংঘর্ষের জন্য আমরা প্রস্তুত। পরিষ্কার বলে দিচ্ছি, যদি তৃণমূল কংগ্রেস ভাবে আমাদের যাত্রায় ঝামেলা করে যাত্রা আটকে দেবে, ইটের জবাব কিন্তু পাটকেলে দেব।" আর এরপরে চুপ করে বসে থাকেনি তৃণমূলও। তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য পাল্টা বলেন, "ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি-র গল্প। তৃণমূল কোথায় বলল কোনও যাত্রায় বাধা দেওয়া হবে? তৃণমূলের কেউ বলেনি। হঠাৎ করে সুকান্তবাবুর মনে হল কেন তাদেরকে বাধা দেওয়া হবে?"  

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্প্রতি বিজেপির বিরুদ্ধে প্রচার করতে হবে, এলাকায় গাড়ি নিয়ে পৌঁছে যেতে হবে বলে সুর চড়ান। তিনি বলেন, "দল কিছু গাড়ির ব্যবস্থা করেছে। সেই গাড়িতে আপনারা আগামী দু'মাস প্রচার করবেন। প্রতিটি গাড়িতে প্রতিনিধিরা থাকবেন। কিছু বুকলেট দেওয়া হবে। আপনারা বিভিন্ন গ্রামে যাবেন, এলাকায় যাবেন এবং সেখানে গিয়ে আমাদের সরকারের সাফল্য এবং এসসি, এসটি-দের উপর বিজেপির ধারাবাহিক অত্যাচার পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের তুলে ধরতে হবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget