এক্সপ্লোর

Rahul Sinha: রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিন্হা, কী বললেন তিনি ? "...এখানে মহিলাদের সম্মান নেই"

BJP Candidate Rahul Sinha: তৃণমূলের পরে এবার বিজেপির প্রার্থী ঘোষণা, রাজ্যসভায় বিজেপির প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিন্হা।

কলকাতা: তৃণমূলের পরে এবার বিজেপির প্রার্থী ঘোষণা, রাজ্যসভায় বিজেপির প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিন্হা। ১৬ মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের ৫ আসনে ভোট।

আরও পড়ুন, এবার খামেনেইর স্ত্রীরও মৃত্যু ! দাবি ইরানীয় সংবাদ মাধ্যমের

"বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, বাংলা আজকে অশিক্ষার কারখানা.."

রাহুল সিন্হা বলেন, আজকের দিনটা একটা শুভদিন। এবং গ্রহণের আগেই ঘোষণা হয়েছে। ...এই যে হোলি উৎসবের দিনে খবর এসেছে, তাতে দারুণভাবে মনোবল বেড়েছে। পবিত্র দিনে যখন যাত্রা শুরু হয়েছে, তখনই যাত্রা পবিত্রই হবে। আগামী দিনে যাত্রা যে জনকল্যাণের জন্য করা দরকার, সেই জনকল্যাণের জন্যই হবে। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে এখানে কাজ নেই। বেকাররা ছেড়ে ছেড়ে এখান থেকে অন্যত্র যাচ্ছে। এখানে মহিলাদের সম্মান নেই। যে বাংলা একদিন সোনার বাংলা ছিল, সেই বাংলা এখন কোন নাম্বারে আছে কেউ বলতে পারবে না ! সেই বাংলা আজকে অশিক্ষার কারখানা হয়ে দাঁড়িয়েছে।'

১৬ মার্চ পশ্চিমবঙ্গের ৫ আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট

১৬ মার্চ পশ্চিমবঙ্গের ৫ আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে। ওইদিনই হবে গণনা। তৃণমূল সূত্রে খবর, এবার রাজ্য়সভায় ৪ নতুন মুখ পাঠাতে পারে রাজ্যের শাসক দল। পশ্চিমবঙ্গে সিপিএম শূন্য হওয়ায় এবার আর রাজ্যসভায় প্রতিনিধি পাঠাতে পারবে না তাঁরা। পঞ্চম আসনে প্রার্থী দেবে বিজেপি।বিধানসভা ভোটের আগে আরও একটা ভোট।এবার রাজ্যসভার নির্বাচনের দিন ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ মার্চ, পশ্চিমবঙ্গের ৫টি আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে হবে ভোট। এই রাজ্য ছাড়াও,মহারাষ্ট্রের ৭টি,তামিলনাড়ুর ৬টি, বিহারের ৫টি, ওড়িশার ৪টি,অসমের ৩টি, ছত্তিসগড়ের ২টি, হরিয়ানার ২টি, তেলঙ্গানার ২টি এবং হিমাচল প্রদেশের ১টি আসনে ভোটগ্রহণ হবে। 

রাজ্যসভায় পশ্চিমবঙ্গের ৫ আসনের মধ্যে ১টি আসন ফাঁকা রয়েছে জানুয়ারি মাস থেকেই

এবছরের শুরুতেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে, তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নুর।ফলে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের ৫ আসনের মধ্যে ১টি আসন ফাঁকা রয়েছে জানুয়ারি মাস থেকেই। ২ এপ্রিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর মেয়াদ শেষ হচ্ছে।একই দিনে রাজ্যসভার সাংসদ হিসাবে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যর ৬ বছরের মেয়াদ শেষ হবে। বর্তমানে এরাজ্য়ের বিধানসভায় সিপিএমের আসন শূন্য। তাই এবার আর রাজ্যসভায় তাঁদের কোনও প্রতিনিধি থাকবে না।

 


 

 

সেরা শিরোনাম

Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget