এক্সপ্লোর

Tapas Roy On Sudip: "ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

Tapas Roy Attacks NCPI MP Sudip Banerjee : সুদীপকে তীব্র আক্রমণ তাপসের

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এক সময় দু জনে তৃণমূল করলেও, সম্পর্কের তিক্ততা ছিল মারাত্মক! এখন রাজনীতির পাকেচক্রে তাপস রায় ও সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় ফের এক শিবিরে, NDA-তে। এই আবহে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় যখন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনঘন বৈঠক করলেন, তখন তাঁকে চাঁচাছোলা আক্রমণ করলেন শিল্পমন্ত্রী তাপস রায়। 

আরও পড়ুন, 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়, এ যেন সাপে নেউলে। এক সময় দু জনে একসঙ্গে তৃণমূল করলেও, সম্পর্কের তিক্ততা ছিল মারাত্মক। তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার অন্য়তম কারণ ছিলেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। পরে বিজেপির হয়ে ভোটে জিতে শিল্পমন্ত্রী হন তাপস রায় । সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় তৃণমূলেই থেকেই যান। কিন্তু বিধানসভা ভোটের ফল বেরোতেই হঠাৎ করে তৃণমূল ছেড়ে NCPI-তে চলে যান সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। আর সেই NCPI এখন বিজেপির শরিক। অর্থাৎ রাজনীতির পাকেচক্রে তাপস রায় ও সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় এক শিবিরে, NDA-তে। শিল্পমন্ত্রী ও বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, কে? আমি ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু। ওর সঙ্গে আমি সম্পর্ক করব! কোনওদিন না। কোনও অবস্থাতে না। তার কারণ, ও যা করেছে আমার সঙ্গে, যে অসভ্য়তা, যে নোংরামো, যে ছোটলোকামি, আমি ভুলে যাব?
 
সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় এখন দিল্লিতে ঘনঘন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন। NCPI (বিদ্রোহী তৃণমূল সাংসদ)  লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,উনি (প্রধানমন্ত্রী) কথা প্রসঙ্গে বললেন, আমরা তো কেন্দ্রের সহযোগিতা সেভাবে আগের সরকারকে দিতে পারিনি। সেই দুঃখ আমাদের মধ্যে আছে। কিন্তু এবার তো তাতে কোনও বাধা নেই। শিল্পমন্ত্রী ও বিজেপি বিধায়ক  তাপস রায় বলেন, আমার এটা দেখে ভাল লাগছে, যে আমার নেতা, আমার প্রধানমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, এদের পিছনে ৮০ বছর বয়সে, এতো রাজনৈতিক লোভ, পদ না ছেড়ে, মানে সাংসদ পদ না ছেড়ে, ঘুরঘুর করছে। ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর করছে।  আবার এটা গাবিয়ে আবার বলে, এতক্ষণ এতক্ষণ, গাবিয়ে বলে, মানে নির্লজ্জ, বেহায়া একটা। '

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget