এক্সপ্লোর

Dilip Ghosh: 'চক্রান্ত করে বিজেপি শাসিত রাজ্যগুলিকে টার্গেট করা হচ্ছে,' অগ্নিপথ ইস্যুতে প্রতিক্রিয়া দিলীপের

'যুব সম্প্রদায়কে ভুল বোঝানো হচ্ছে'। অগ্নিপথ প্রকল্প প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

কলকাতা: 'এই বিক্ষোভের পিছনে আসলে চক্রান্ত আছে। বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিকে টার্গেট করা হচ্ছে। এই প্রকল্প আসলে এক ঐতিহাসিক ব্যাপার। যুব সম্প্রদায়কে ভুল বোঝানো হচ্ছে'। অগ্নিপথ প্রকল্প প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

সেনাবাহিনীতে নিয়োগের জন্য মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে বিক্ষোভের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত ব্যক্তি ওয়ারাঙ্গলের বাসিন্দা। অভিযোগ, বিক্ষোভকারীদের লক্ষ্য করে ১৭ রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। গুলিতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বিহারের উপ মুখ্যমন্ত্রী রেণু দেবীর বেতিয়ার বাড়িতে হামলা চালান চাকরিপ্রার্থী বিক্ষোভকারীরা। যদিও ঘটনার সময় রেণু দেবী পাটনায় ছিলেন। হামলায় বেতিয়ার বাড়ির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রেণু দেবীর ছেলে। বিহারের সাসারামে পুলিশের দিকে বিক্ষোভকারীরা গুলি চালিয়েছে। গুলিতে শিবসাগর থানার এক পুলিশ কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গন্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা গুলি চালায় বলে অভিযোগ। 

বিহারের দ্বারভাঙায় অবরোধ- বিক্ষোভে আটকে পড়ে স্কুল বাস। আতঙ্কে কাঁদতে শুরু করে পড়ুয়ারা। বিহার, উত্তরপ্রদেশ, তেলঙ্গনায়া ট্রেনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এ ছাড়াও অবরোধ, গন্ডগোল হয়েছে হরিয়ানা, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে।  মধ্যপ্রদেশের ইন্দৌরে অবরোধ হয়েছে রেল। বাংলার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে ট্রেন অবরোধ হয়। হরিয়ানায় বিক্ষোভ ঠেকাতে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন।  

বিহারের আরা সহ বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।  আরার কুলহরিয়া স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ হয়।  এর জেরে আরা স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। বেগুসরাই স্টেশনেও বিক্ষোভ হয়। বিক্ষোভ হয়েছে বক্সারের দুমরা স্টেশনে। সেখানে লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অগ্নিপথ প্রকল্পে আপাতত নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে।  

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget