এক্সপ্লোর

BJP Inner Clash: ছাব্বিশের ভোটের আগে অন্তর্দ্বন্দ্বে বিজেপি-ও বেসামাল, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বিজেপিরই নেত্রী

BJP News: বিধানসভা ভোটের আগে মহিলা মোর্চার গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে গেরুয়া শিবির। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বিজেপিরই নেত্রী। বিজেপি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ফের প্রকাশ্য়ে বিজেপির কোন্দল। এবার বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্রর সঙ্গে তৃণমূলের যোগসাজশের বিস্ফোরক অভিযোগ তুললেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। যদিও যাবতীয় অভিযোগই উড়িয়ে দিয়েছেন রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। 

প্রকাশ্যে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের কোন্দল। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্রর সঙ্গে তৃণমূলের যোগসাজশের বিস্ফোরক অভিযোগ তুললেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক তনু খাস্তগীর। ফাল্গুনী পাত্রের বিরুদ্ধে মারধরের অভিযোগও করেছেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। 

তনু খাস্তগীর, সাধারণ সম্পাদক, বিজেপি মহিলা মোর্চা, ব্য়ারাকপুর সাংগঠনিক জেলা ফাল্গুনী পাত্র সম্পর্কে অভিযোগ করে বলেছেন, 'ভারতীয় জনতা পার্টিকে আমি বলতে চাই এই মহিলাকে সাসপেন্ড করা উচিত। এ তো বিজেপির খাচ্ছে, বিজেপির পরছে। বিজেপির ক্ষতি করছে। তৃণমূলকে সাহায্য করছে। পার্থ ভৌমিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে উনি ২০২১ সালে হারিয়েছে। সব তৃণমূলের লোকেরা ওঁকে ফোন করে। বিজেপির লোকের সঙ্গে কম যোগাযোগ আছে।' তনু খাস্তগীরের আরও অভিযোগ, 'ফাল্গুনী পাত্র নিজের গাড়ির মধ্যে বসে থেকে আমাকে মেরেছে। ধাক্কা মেরে ফেলেছে। আমাকে চুলের মুঠি ধরে মেরেছে। পদের জন্যও টাকা নিচ্ছে ও।' 

ফাল্গুনী পাত্র, সভাপতি, রাজ্য মহিলা মোর্চা বলছেন, 'এটা কোনও গোষ্ঠীকোন্দল নয়, পুরো বিষয়টাই আমি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি।' অন্যদিকে, তাপস ঘোষ, সভাপতি, বিজেপি, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বলেছেন, 'ফাল্গুনী দি আমাদের সিনিয়র লিডার এবং রাজ্য মহিলা মোর্চার সভাপতি। তাই ওনার বিষয়টি আলোচনা করা হবে।' 

বিধানসভা ভোটের আগে মহিলা মোর্চার গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে গেরুয়া শিবির। বিজেপির দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ছাব্বিশের ভোটের আগে অন্তর্দ্বন্দ্বে বিজেপি-ও বেসামাল। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বিজেপিরই নেত্রী। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। তৃণমূলের সঙ্গে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর সঙ্গে আঁতাঁতের অভিযোগ। মেয়েদের নিয়ে অনৈতিক চক্রের অভিযোগে বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি নেত্রী। ব্যারাকপুর বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা তনু খাস্তগীর। 'দলের ক্ষতি করছেন ফাল্গুনী পাত্র, আঁতাঁত আছে তৃণমূলের সঙ্গে', দলেরই মহিলা মোর্চার সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক ব্যারাকপুরের নেত্রী। 

'তৃণমূলে যোগ দিতে এসেছিলেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র', ফাল্গুনী পাত্রকে নিয়ে বিস্ফোরক দাবি নৈহাটির তৃণমূল বিধায়কেরও। 'প্রমাণ দিন আমি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছি', দলীয় নেত্রীর সঙ্গে তৃণমূল বিধায়কের দাবিকে চ্যালেঞ্জ ফাল্গুনীর। 'ফাল্গুনী পাত্র সিনিয়র লিডার, যা হয়েছে, তা নিয়ে কথা বলব', ফাল্গুনী পাত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া বিজেপির জেলা সভাপতির। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget