এক্সপ্লোর

BJP: ‘গতবারের মতো পরিস্থিতি এবার আর হবে না’, পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি বৈঠক বিজেপির

BJP Meeting: বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের দাবি, ‘পঞ্চায়েত নির্বাচনে বুথ কমিটি ও পরিচ্ছন্ন প্রার্থী বাছাইয়ে গুরুত্ব বিজেপির’। 

কলকাতা : পঞ্চায়েত ভোট (Panchayat Election) নিয়ে প্রস্তুতি বৈঠক বিজেপির (BJP)। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের দাবি, ‘পঞ্চায়েত নির্বাচনে বুথ কমিটি ও পরিচ্ছন্ন প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিচ্ছে বিজেপির’।   ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। সংগঠনকে মজবুত করা থেকে শুরু করে জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী বাছাইয়ে। একইসঙ্গে সন্ত্রাস নিয়ে তৃণমূলকে উদ্দেশ্য করে হুঁশিয়ারিও শোনা গেল বিজেপি নেতাদের গলায়। শাসকদল যদিও গেরুয়া শিবিরকে গুরুত্ব দিতে নারাজ।            

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘রিগিং রুখতে আলাদা কৌশল নেওয়া হচ্ছে। গতবারের মতো পরিস্থিতি এবার আর হবে না। দুর্নীতি ইস্যুতেও শাসকদলকে বিপাকে ফেলার রণনীতি বিজেপির। সিএএ-এনআরসি ইস্যুতেও সরব হবে দল, এমনটাই দাবি।'  

পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। রবিবার থেকে হেস্টিংসে শুরু হয়েছে দু’দিনের বৈঠক। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের একাধিক সাংসদ ও অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে একটি কমিটি তৈরি করেছে গেরুয়া শিবির। যাঁর মাথায় রয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক। সূত্রের খবর, এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে প্রত্যেক জেলায় একজনকে ইনচার্জ করা হবে। সংগঠনকে মজবুত করতে বুথ কমিটি তৈরির ওপর জোর দিচ্ছে বিজেপি।                          

এদিকে, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক। ৫০০ সমর্থককে নিয়ে, বিজেপিতে যোগ দিলেন, যুব তৃণমূলের দার্জিলিঙের প্রাক্তন জেলা সভাপতি বিকাশ সরকার। এদিন তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ।                                              

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সফরের জন্য তৃণমূল বিধায়কের রিসর্ট সাজছে সরকারি টাকায়! অভিযোগ শুভেন্দুর

২০১৯-এ কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন, বিকাশ সরকার। এরপর, তাঁকে দার্জিলিঙের যুব তৃণমূলের সভাপতি করা হয়। গত পুরভোটে তৃণমূলের টিকিট না পেয়ে, শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে দাঁড়ান তিনি। মাত্র ১১ ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থীর কাছে। এর কয়েকমাসের মধ্যে বিজেপিতে যোগ দিলেন বিকাশ সরকার। 

এদিকে, এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, বিজেপির অনেক টাকা আছে। রাজ্যে প্রচারে যেই আসুন, বিজেপি পঞ্চায়েত ভোটে হারবে। 

সেরা শিরোনাম

Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget