এক্সপ্লোর

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর সফরের জন্য তৃণমূল বিধায়কের রিসর্ট সাজছে সরকারি টাকায়! অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari Aims Mamata Banerjee: সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে সেনিয়ে সুর চড়ালেন বিরোধী দলনেতা।

রাজা চট্টোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, ও শিবাশিস মৌলিক, কলকাতা: মুখ্যমন্ত্রীর সফরের জন্য টাকা খরচ করে সাজানো হচ্ছে তৃণমূল বিধায়কের রিসর্ট। এই অভিযোগ তুলে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল বিধায়ক তাঁর ফার্ম হাউস সংস্কারের কথা অস্বীকার করলেও, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে সুর চড়ালেন বিরোধী দলনেতা।  জলপাইগুড়ির মালবাজারের তেশিমলার এই ফার্ম হাউসের মালিক উত্তর ২৪ পরগনার মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাস। তিনি দাবি করেন, উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর ফার্ম হাউসে থাকবেন।  

এরপরই শুভেন্দু অধিকারীর অভিযোগ, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সফরের জন্যই টাকা নষ্ট করে ফার্ম হাউসটি সংস্কার করা হচ্ছে। রবিবার এনিয়ে পরপর দুটি ট্যুইট করেন বিরোধী দলনেতা। তিনি লেখেন, যখন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি চাপের মুখে এবং সরকার ডিএ মেটাতে, রাস্তা সংস্কার, কর্মসংস্থান করতে অপারগ, তখন কি সরকারি প্রকল্পের টাকা খরচ করে তৃণমূল বিধায়ক দুলালচন্দ্র দাসের প্রাইভেট রিসর্ট সংস্কার করা যুক্তিসংগত? কারণ সেখানে বাংলার ভিভিআইপি গেস্ট, লেডি কিম থাকতে আসছেন।  

আরও পড়ুন, ‘কয়েকটা বাড়ি ভেঙে পড়লে, প্রকল্প ছেড়ে দেওয়া যায় না’, বউবাজার বিপর্যয়কাণ্ডে মন্তব্য সৌগতর

পরে তিনি আরও লেখেন, এখন জনপ্রতিনিধিরা প্রশাসনিক সভাগুলিতে উন্নয়নের কাজের জন্য তহবিল চাওয়ায় মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়ছেন। ৩০ লক্ষেরও বেশি সরকারি চাকরি খালি পড়ে রয়েছে। কারণ, নিয়োগ করা হলে সরকার বেতন দিতে পারবে না। তখন এই ধরনের ব্যয় কি ন্যায়সঙ্গত?

মহেশতলার তৃণমূল কংগ্রেস বিধায়ক  দুলালচন্দ্র দাস বলেন, "সংস্কার করা হয়নি, নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, মিথ্যের রাজনীতি করছেন শুভেন্দু।" মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে শুভেন্দু অধিকারী আক্রমণ শানাতেই শুরু হয়েছে বিজেপি-তৃণমূল বাগ্‍যুদ্ধ। তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন বলেন, "যখন ওয়েস্ট ইন বেদিক ভিলেজে যান, ছবি পোস্ট করেন আপনারা, তখন কত খরচ হয়, শুভেন্দু আগে সেই জবাব দিন।" 

উল্লেখ্য, মঙ্গলবার মালবাজারে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বিসর্জনের দিন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget