এক্সপ্লোর

BJP Show-Cause Notice: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে এবার শোকজ করল দল

Sukanta Majumdar: সুকান্ত মজুমদারকে নিশানা করার কারণেই গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে শো কজ করা হয় বলেই খবর। জানা গিয়েছে, দলের ভাবমূর্তি নষ্টের অভিযোগে তাঁকে শো কজ করে দল।

বালুরঘাট: এবার গঙ্গারামপুরের বিজেপি বিধায়ককে শো কজ করল দল। সুকান্ত মজুমদারকে নিশানা করার কারণেই বিজেপি বিধায়ককে শো কজ করা হয় বলেই খবর। জানা গিয়েছে, দলের ভাবমূর্তি নষ্টের অভিযোগে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে শো কজ করে দল।

আরও পড়ুন: হড়পা বানে বিপর্যস্ত নেপাল, সে দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি

কী কী কারণে এই শো কজ? জানা গিয়েছে, গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে, সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে অনৈতিক মন্তব্যের অভিযোগে ও দলের সংবিধান বিরোধী মন্তব্যের জন্য ভাবমূর্তি নষ্টের অভিযোগে এই শো কজ করা হয়েছে। এ ছাড়াও তাঁকে আগামী ৭ দিনের মধ্যে এই শো কজের জবাব দেওয়ার কথাও বলা হয়েছে।               

সেই শো কজে স্পষ্ট লেখা রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ওই বিধায়ক সোশ্যাল মিডিয়ায় কোনও মন্তব্য করেছেন। এই মন্তব্যকে 'অনৈতিক' বলা হয়েছে ওই শোকজে। এ ছাড়াও বলা হয়েছে, এই মন্তব্য খুবই লজ্জাজনক ও দলের সংবিধানের বিরোধী। এ ছাড়াও বলা হয়েছে, এই মন্তব্যের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।               

কিন্তু সোশ্যাল মিডিয়ায় কী বলেছিলেন ওই বিজেপি বিধায়ক? তিনি একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন, "কালীঘাট তৃণমূল থেকে আসা কিছু ভাল তৃণমূল নেতা, আমাদের কিছু নেতার সঙ্গে গোপনে পরামর্শ করার চেষ্টা করছে। গোপনে কথা বলে আমাদের দলটাকে ভাঙার চেষ্টা করছে। ক্ষতি করার চেষ্টা করছে। এবং আমি মনে করছি যে এটা মোটেই ঠিক হচ্ছে না। কে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবে, সেটা সম্পূর্ণ সরকারএর বিষয়। সেটা চোর তৃণমূলের দিক থেকে কোনও পরামর্শ আমাদের দিকে না আসাই ভাল। আমরা আমাদের মতো চলি, সেটাই ভাল। কিন্তু করার কিছু নেই। যেটা বাস্তব বা সত্যি, আমাদের কিছু নেতার সঙ্গে তৃণমূল নেতাদের গোপন সম্পর্ক আছে। এবং এটা বহুদিন ধরে আছে। কাজেই এটার আমি ধিক্কার জানাচ্ছি।"               

তাঁর এই পোস্টের পরই দলের তরফ থেকে তাঁকে শোকজ করা হয়। সুকান্ত মজুমদারকে নিশানা করেছিলেন তিনি। আর তারপরই বিজেপি বিধায়ককে শোকজ করা হয়।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget