এক্সপ্লোর

PM Modi on Nepal Flash Flood: হড়পা বানে বিপর্যস্ত নেপাল, সে দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি

Narendra Modi on Nepal: নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিপর্যয়ের দিনে নেপালের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত সরকার।

নয়া দিল্লি: নেপালে হড়পা বান। ভাঙল সেতু থেকে রাস্তা। এখনও পর্যন্ত সরকারি খাতায় মৃতের সংখ্যা ১৫ পেরিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের ৬ জেলা। ঘটনায় নিখোঁজ শতাধিক। আর এরই মধ্যে এবার নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিপর্যয়ের দিনে নেপালের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত সরকার।

আরও পড়ুন: কৈলাশ থেকে মৃত্যুদূত, হড়পা বানে বিপর্যস্ত নেপাল

হঠাৎই এই জলচ্ছবি, আর তাতেই বিপর্যস্ত হল হিমালয়ের কোলের এই দেশটা। অথচ বুধবার সকল থেকে ছিল ঝকঝকে নীল আকাশ। কোথাও বৃষ্টির চিহ্ন মাত্র ছিল না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকল ৯ টার দিকে হঠাৎই গুড়গুড় আওয়াজ শুনতে পান তাঁরা। আর তখনই দেখা যায় বিস্ফোরণের ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে নেমে আসছে জলের স্রোত।

নেপালের প্রশাসন সূত্রে খবর, এদিন হঠাৎই তিব্বত থেকে নেমে আসা ভূতকোশী নদীর জল হঠাৎই বৃদ্ধি পায়। সেই সময় হুড়মুড়িয়ে নেমে আসে হড়পা বান। কিন্তু হঠাৎ এমন কেন? সূত্রের খবর, গত কয়েকদিন ধরে চিনে প্রবল বৃষ্টি হচ্ছে। আর সেই কারণেই তিব্বতের জলাধারগুলোয় বাড়ছিল জলের পরিমাণ। আর বুধবার সকালে তিব্বতের একটি জলাধার নাকি ভেঙে যায়।

অন্যদিকে, ভূ বিজ্ঞানীদের ধারণা, তিব্বতে বরফের ধ্বসের কারণে ভূতকোশী নদীতে এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। যার ফলে প্রচুর পরিমাণে জল নেমে আসে নেপালে। নেপালের নুয়াকোট, রাসুয়া, ধাদিং ও চিতওয়ান সহ মোট ৬ টি জেলা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে এই হড়পা বানে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও, রাসুয়া জেলা প্রশাসন আশঙ্কা করছে ব্যাপক হতাহতের।

কোন পথে পরিস্থিতির মোকাবিলা? সেই দিক ঠিক করতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুলিশ ও সেনা মোতায়েনের নির্দেশ দেন তিনি। নেপালের টুরিজম বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ। তাদের মধ্যে আবার ১০৫ জন সহ ২৯৩ জন বিদেশি পর্যটক।

এর সঙ্গে হেল্পলাইন খুলেছে নেপালের প্রশাসন। টোল ফ্রি এমার্জেন্সি নম্বর ১২৩৪। হট লাইন নম্বর ১১৪৪। এ ছাড়াও পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে ৯৮৫১২৮৯৪৪৫ নম্বরেও। নেপালের ভারতীয় দূতাবাসও হেল্পলাইন চালু করেছে। ৯৮৫১৩১৬৮০৭ ও ৯৭০৯১০৭৫০০ নম্বরে ফোন করলে যোগাযোগ করা যাবে ভারতীয় দূতাবাসের সঙ্গে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget