এক্সপ্লোর

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

BJP News : রাজ্যে প্রথমবার সরকার গঠনের পর প্রথম থেকেই শিল্পের দিকে নজর দিয়েছে গেরুয়া শিবির।

কলকাতা : রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী। জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি বলেন, "ভারতের বিভিন্ন প্রান্তে যারা বড় ব্যবসায়ী আছেন, যারা একসময় বাংলায় ছিলেন, যদি বিড়লার কথাই আমরা বলি, তাঁদের সঙ্গে কলকাতার যে যোগাযোগ...সেই আবেগটা তাঁরা এতটা অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি। এই রাজ্যটাকে তাঁরা নিজেদের রাজ্য বলে মনে করেন। তাঁরাও আসছেন।" তাঁর সংযোজন, "আমরা অনাবাসী ভারতীয়দের কাছেও আবেদন জানিয়েছি যে, আপনারা দেশে আসুন। আমাদের বার্তা দেওয়ার আগেই তাঁরা উৎসাহ নিয়ে আমাদের কাছে আসছেন। যারা চলে গিয়েছিলেন, ইউরোপের একটা চিকিৎসকদের দল, যারা নিজেরা বিনিয়োগ করছেন এখানে হাসপাতাল তৈরি করার জন্য তাঁরা এসেছেন। এরমধ্যে ইন্দোনেশিয়ার একটা কোম্পানি যোগাযোগ করেছে। অটো মোবাইল ইন্ডাস্ট্রিতে তারা বিনিয়োগ করার জন্য আসছে।" 

রাজ্যে পালাবদলের পর বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যে প্রথমবার সরকার গঠনের পর প্রথম থেকেই শিল্পের দিকে নজর দিয়েছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে সক্রিয়তা দেখিয়েছেন। একইসঙ্গে বারবার রাজ্যে অর্থনৈতিক হাল ফেরাতে, কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়নের গুরুত্বের কথা তুলে ধরছেন রাজ্য বিজেপির সভাপতি। রাজ্যে পালা বদলের পরপরই শিল্প নিয়ে বড় বার্তা দিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, 'টাটা ফিরবেই, ফেরানোর দায়িত্ব বিজেপির। পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির। সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। সিঙ্গুরে জুয়েলারি হাব তৈরি হবে।'

দিনকয়েক আগে ডানকুতিতে লাক্স কোজির ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যে শিল্পায়ানের লক্ষ্যে বড় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, "১০০ কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন, কোনও পঞ্চায়েত-পুরসভা-কর্পোরেশন-জেলা পরিষদ-পঞ্চায়েত সমিতি থেকে অনুমতি নিতে হবে না।" এর কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেছিলেন, "যত গন্ডগোল ওইখানে। যত দাদাগিরি ওইখানে। যত হেনস্থা ওইখানে। যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন, তাঁদের সেন্ট্রালি সিঙ্গল উইন্ডো সিস্টেমে ডব্লুবিআইটিডিসি, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের NOC লাইসেন্স দেবে। আপনারা এখানে বিনিয়োগ করুন।"

তিনি আরও বলেছিলেন, "এই সরকার ত্রিস্তরীয় এমপ্লয়মেন্ট দিতে চায়। আগামী কয়েক মাসের মধ্যে ১ লক্ষ সরকারি চাকরি যেমন হবে, মেধা অনুয়ায়ী হবে। তার সঙ্গে বেসরকারি বিনিয়োগকারীরা যত এই ধরনের তাঁদের প্ল্যান্ট সম্প্রসারণ করবেন, নিউ প্ল্যান্ট লাগাবেন, এই প্ল্যান্টকে কেন্দ্র করে অনুসারী শিল্প তৈরি হবে, তত বেশি করে আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। অনেক ছেলে-মেয়েরা চায়, লিমিটেড আয়ের চাকরি করব না। ব্যবসা করব, পরিশ্রম করব। লোন নেব, লোন শোধ করব। তার মাধ্যমে অনেক টাকা রোজগার করব। তাই আমাদের সরকার ...সরকার গ্যারান্টার থাকবে...অল্প সুদের লোন...আমরা দিয়ে এই রাজ্যে শুধু লাখপতি দিদি নয়, লক্ষ লক্ষ গুড বিজনেসম্যান তৈরি করার পরিকল্পনা নিয়েছি।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget