এক্সপ্লোর

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP

Samik Bhattacharya : দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রকাশ্যে দাঁড়িয়ে একাধিকবার দলের একাংশকে সতর্ক করে দিয়েছেন।

শিবাশিস মৌলিক, কলকাতা : তৃণমূল কংগ্রেসের বহু নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে তোলাবাজির অভিযোগ উঠেছে। এনিয়ে বারবার সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। রাজ্যে ক্ষমতায় আসার পর এ ধরনের কোনও কাজকর্মে বিজেপি যে 'জিরো টলারেন্স' দেখাবে তা বারবার কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। সেইমতোই এবার পদক্ষেপ গ্রহণ। ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ ওঠায় এবার কড়া সিদ্ধান্ত নিল বিজেপি। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল গেরুয়া শিবির।

বিস্তারিত...

দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রকাশ্যে দাঁড়িয়ে একাধিকবার দলের একাংশের তোলাবাজি-সহ বিভিন্ন অনৈতিক কাজ নিয়ে সরব হয়েছেন। তাঁদের সতর্ক করেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের কাজকর্মের জন্য দলের ২৫০ জনকে শোকজ করা হয়েছে। এদের মধ্যে ১০২ জনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দল। ৮০ জনের উত্তর গ্রহণযোগ্য হওয়ায় তাঁদের শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে ২২ জনের কাছে গ্রহণযোগ্য সদুত্তর না মেলায় তাঁদের ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বিজেপির তরফ থেকে। 

আগেই সতর্কবার্তা দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব...

এ প্রসঙ্গে এর আগে রাজ্য বিজেপির সভাপতি (Samik Bhattacharya) বলেছিলেন, "বিচ্যুতি দুই-এক জায়গায় আছে। কিন্তু, কোনও বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এব্যাপারে 'জিরো টলারেন্স'। আরও ১৫ দিন সময় দেখছি আমরা। তারপর যেটা হবে বুঝতে পারবেন।" একই সুরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেছিলেন, "তোলাবাজির সংস্কৃতি এত সহজে উঠে যাবে ভাবার কোনও কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এ ধরনের অভিযোগ এলে গ্রেফতার করা, ব্যবস্থা নেওয়া। পার্টি সব নজর রেখেছে। ভাববেন না এরকম। ছয় মাস যেতে দিন। তারপরে পার্টি সব হিসাব করবে।"

বর্তমান প্রেক্ষাপট... 

এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত যে তথ্য উঠে আসছে, তাতে আগামীদিনে এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, ২৫০ জনের মধ্যে এখনও পর্যন্ত ১০২ জনের বিষয়ে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের মধ্যে থেকে ২২ জনকে সাসপেন্ড করা হয়েছে। বাকি রয়েছে আরও ১৪৮ জন নেতা-কর্মী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগ খতিয়ে দেখছে দলের শৃঙ্খলারক্ষা কমিটি। তাঁদের ক্ষেত্রেও অভিযোগ প্রমাণিত হলে দল সাসপেন্ড করতে পারে। এমনই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। BJP News

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Advertisement

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget