এক্সপ্লোর

Tapas Roy: 'তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে...', মন্ত্রী পদে শপথ নিয়ে কী বললেন তাপস রায় ?

BJP Minister Tapas Roy: 'তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে, বিজেপির সরকার প্রতিষ্ঠিত করাই ছিল আমার স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্খা সবই। সেই ইচ্ছা, আকাঙ্খা আমার পূরণ হয়েছে।'

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : এবছরের বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়। তারপর প্রোটেম স্পিকারের পদেও আসীন হয়েছেন তিনি। আর এবার মন্ত্রী পদে শপথ নিলেন তাপস রায়। 

মন্ত্রী পদে শপথ নেওয়ার পর তাপস রায় বলছেন, 'তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে, বিজেপির সরকার প্রতিষ্ঠিত করাই ছিল আমার স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্খা সবই। সেই ইচ্ছা, আকাঙ্খা আমার পূরণ হয়েছে। প্রায়োরিটি মুখ্যমন্ত্রী এবং দল যেমন চাইবেন, তেমন হবে। প্রায়োরিটি সাংঘাতিক। কারণ যেখানে ছেড়ে গিয়েছে, সেখান থেকে টেনে তোলা কঠিন কাজ। কিন্তু মানুষ আমাদের উপর আস্থা, ভরসা রেখেছেন। সুতরাং সেই কঠিন কাজটাও আমাদের করতে হবে।' সেই সঙ্গে তাপস রায় জানিয়েছেন যে, বুধবার ৩ জুন ক্যাবিনেট মিটিং রয়েছে। সেই দিনই দফতর ঘোষণা করা হবে মন্ত্রীদের। 

'এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, চিন্তাভাবনা অনেকটাই বেশি', মন্ত্রীপদে শপথ নিয়ে বলছেন কলিতা মাঝি

অশোক দিন্দা, পূর্ণিমা চক্রবর্তী, বিশাল লামা, উমেশ রাই, আনন্দময় বর্মন, অমিয় কিস্কু, সুমনা সরকার, কলিতা মাঝি, দিবাকর ঘরামি, ভাস্কর ভট্টাচার্য, গার্গী দাস ঘোষ, দীপঙ্কর জানা, কৌশিক চৌধুরী, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, নাদিয়ার চাঁদ বাউড়ি, জোয়েল মুর্মু, বিরাজ বিশ্বাস - প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এই ১৯ জন। 

'খুব ভাল লাগছে, দায়িত্ব পালন করতে হবে, কারওর উপর রাগ নেই, সবাইকে ক্ষমা', বলছেন রাজ্যের নতুন মন্ত্রী অর্জুন সিং

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। আজ শপথ নিলেন রাজ্যের মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রী। বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শঙ্কর ঘোষ, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায়, অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, মনোজ কুমার ওরাওঁ, দীপক বর্মন, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল। 

'আমার বিধানসভার জন্য প্রথম কাজ ছিল হাসপাতাল বানানো এবং ফায়ার ব্রিগেড, জল... মানুষের জলের খুব অসুবিধা ছিল... যখন বিধায়ক ছিলাম, তখন এটা ছিল আমার প্রতিশ্রুতি। এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, চিন্তাভাবনা অনেকটাই বেশি', মন্ত্রীপদে শপথ নিয়ে বলছেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিজেপি বিধায়ক কলিতা মাঝি। এখন কলিতা শুধু আর বিধায়িকা নিন, তিনি রাজ্যের মন্ত্রীও বটে। আজ ১ জুন লোকভবনে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সামনে প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন কলিতা মাঝি। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget