এক্সপ্লোর

21 July Rally : '২১ জুলাই সেদিনই শেষ হয়ে গেছিল', ধর্মতলায় তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে যা বললেন শমীক ভট্টাচার্য...

TMC News : রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করেন কালীঘাট-তৃণমূলের সদস্যরা।

কলকাতা : '২১ জুলাই ধর্মতলার সভায় অনুমতির প্রশ্নই নেই।' জানিয়ে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করেন কালীঘাট-তৃণমূলের সদস্যরা। সেই প্রসঙ্গ টেনে সোমবার তৃণমূলকে খোঁচা দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সমাবেশ প্রসঙ্গেই তৃণমূলকে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

তিনি বলেছেন, "আদালত যেখানে অনুমতি দেয়নি সেখানে আমরা কী বলব। আমরা তো আদালতের দরজায় যেতাম মিটিং-মিছিল করার জন্য। এখন তৃণমূলকে কেন অনুমতি দেয়নি, তৃণমূল কী আবেদন করেছিল, কীভাবে আবেদন করেছিল সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। আদালত যেখানে বলেছে সেখানে আমরা কী বলতে পারি। তবে, ২১ জুলাই নিয়ে একটি কথা বলতে হয়, ২১ জুলাই তো সেদিনই শেষ হয়ে গেছিল, যেদিন ২১ জুলাইয়ে গুলি চালানোর যিনি অর্ডার দিয়েছিলেন, সেই মণীশ গুপ্ত তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি মন্ত্রী হন। রাজ্যসভার সদস্য হন। সুতরাং ২১ জুলাই পরবর্তীকালে একটা রাজনৈতিক রূপচর্চার মঞ্চ হয়ে গিয়েছিল। সেখানে আমরা অনেক গান-নাচও দেখেছি। যত কম বলা যায় ততই ভাল।"

২১ জুলাই। বহু বছর ধরে এই দিনটাতেই শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের ২১ জুলাই অন্য় মাত্রা নেয়। জাঁকমজকপূর্ণ এক অনুষ্ঠান, বিশাল মঞ্চ, প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ভোটে হারার পর সেই তৃণমূল এখন ছন্নছাড়া। এ বলছে, আমি আসল তৃণমূল, ও বলছে আমি। এমনকী ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে, শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূল। রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করেন কালীঘাট-তৃণমূলের সদস্যরা। এই প্রসঙ্গ টেনেই সোমবার তৃণমূলকে খোঁচা দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, "আপনি অ্য়াপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতে নিয়ে চলে যাবেন ? মামারবাড়ি নাকি ? ফিতে নিয়ে যাবেন মাপতে ? কে অধিকার দিয়েছে আপনাকে ? কে অধিকার দিয়েছে ? অনুমতির জন্য় আবেদন করবেন, কোথায় দেব বলে দেব। কোথায় দেব বলে দেব। আরে, আপনাদের লোক প্রচুর। প্রচুর লোক। লক্ষ লক্ষ লোক। ৩০ লাখ লোক হয়। এবারেও চলুন না ব্রিগে়ডে যাই। দম আছে ? দম আছে ? দম থাকলে লড়ুন। কোনও অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে।" 

১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটাই শহিদ দিবস হিসাবে পালিত হয়। কিন্তু এবারের ২১ জুলাই কী হবে ? কংগ্রেস থেকে উঠে আসা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সামনে এখন রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে, কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা ২১ জুলাইয়ের অনুষ্ঠানের জন্য় রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন... সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, এই মাপজোকের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সমস্য়ায় পড়তে হয় নিত্য়যাত্রীদের।

এদিকে ২১ জুলাই ধর্মতলার সভায় অনুমতির প্রশ্নই নেই বলে জানিয়ে দিয়েছেন কলকাতার CP। তিনি বলেছেন, "ওখানে জেনারেল ১৪৪ থাকে। কোনও রকম মিছিল-মিটিংয়ের অনুমতি হয় না। ওই অর্ডারটা এখন আছে। ওখানে কাউকে অনুমতি দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনও রকম মিটিং-মিছিলের ওখানে অনুমতি নেই।"  

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget