এক্সপ্লোর

Sukanta Majumdar: 'মার খেয়ে আসবেন না, দিয়ে আসবেন', কর্মীদের নির্দেশ, '২৬-এ বাংলায় BJP-র বুলডোজার সরকার, বললেন সুকান্ত

West Bengal BJP: আর জি কর কাণ্ড নিয়ে শনিবার বাঁকুড়ায় বিশেষ প্রতিবাদ সভার আয়োজন হয়েছিল।

কলকাতা: এবার টালা থানায় তালা ঝোলানোর হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি-র সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর জি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত-বিতর্কে টালা থানাকে নিশানা করলেন তিনি। সুকান্তর বক্তব্য, "এই থানা রেখে লাভ নেই। তালা ঝুলিয়ে দেওয়া হোক।" আর জি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন সুকান্ত। পাশাপাশি, তাঁর দাবি, ২০২৬ সালে রাজ্যে বিজেপি-র বুলডোজার সরকার গঠিত হতে চলেছে। (Sukanta Majumdar)

আর জি কর কাণ্ড নিয়ে শনিবার বাঁকুড়ায় বিশেষ প্রতিবাদ সভার আয়োজন হয়েছিল। সেখান থেকেই এমন মন্তব্য করেন সুকান্ত। আর জি কর কাণ্ডে টালা থানার ভূমিকা নিয়ে বলেন, " সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সন্ধে ৬টার পর ময়নাতদন্ত করা যায় না। কিন্তু টালা থানার আইসি লিখে পাঠাচ্ছেন, এটা বিশেষ কেস। তাড়াতাড়ি ব্যবস্থা করুন। পুলিশের উপর কতটা চাপ থাকলে, পুলিশ কতটা নির্লজ্জ-বেহায়া হলে এই কাজ করতে পারে। তাই উত্তর কলকাতার বিজেপি কর্মীদের বলেছি, রক্ষক যখন ভক্ষকের বূমিকা পালন করে, পুলিশ যখন অপরাধীদের শাস্তি দিতে না পেরে, তথ্য়প্রমাণ লোপাট করে, সেই থানা রেখে লাভ নেই। টালা থানায় তালা লাগানোর অভিযান করুন। ওই থানায় তালা ঝুলিয়ে রাখতে হবে। কোনও কাজ যেন না হয়।  " (West Bengal BJP)

শুধু তাই নয়, সম্প্রতি দলের নেতা-কর্মীদের যে 'ফোঁস' করার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, সেই নিয়ে পাল্টা মারের নিদান দিয়েছেন সুকান্ত। তাঁর কথায়, "রাজ্য সভাপতি হিসেবে পরিষ্কার বলে দিচ্ছি, মার খেয়ে কাঁপতে কাঁপতে আসবেন না। মার দিয়ে আসুন। বাকিটা সুকান্ত মজুমদার দেখে নেবে। মুখ্যমন্ত্রী বলেছেন ফোঁস করতে। ফোঁস কে করে? সাপ। ছোটবেলায় পড়েছিলাম, বাপুরাম সাপুড়ে। কবি আগেই বুঝেছিলেন, দু'টি জন্মাবে। তাই বিজেপি-কে ফোঁস করতে এলে ডান্ডা ব্যবহার করা হবে। আগেই বলে দিলাম। ফোঁস-ফাঁস, ঠুস-ঠাস বন্ধ করুন। বালি, কয়লা চুরি করে যা টাকা করছেন ২০২৬-এর আগে করে নিন। তার পর বাংলায় বিজেপি-র বুলডোজার সরকার গঠিত হবে।"

যদিও এ নিয়ে সুকান্তকে কটাক্ষ করেছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তাঁর কথায়, "এত জ্বালা কিসের? সামনে উপনির্বাচন তালড্যাংরায়। আতঙ্ক হচ্ছে যে কী হবে? দাঁড়াতে পারবেন তো? তাই কি জমি মাফিয়াদের সঙ্গে নিয়ে আবোল-তাবোল বকে গেলেন?" 

আরও পড়ুন: Dev in Ghatal: এখনও জলবন্দি ঘাটাল, ফের এলাকায় দেব, মাস্টার প্ল্যান নিয়ে বললেন...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget