এক্সপ্লোর

BJP Worker Killed : ভয়ঙ্কর ঘটনা ! ভোটের আগেই বাড়ি থেকে ডেকে 'খুন' বিজেপি কর্মী ! কে ঘটাল এই ঘটনা?

BJP : পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নিহতের স্ত্রী ও এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে।

গৌতম মণ্ডস, দক্ষিণ চব্বিশ পরগনা : ভোটের এক মাস আগে নৃশংস ভাবে খুন হয়ে গেলেন বিজেপি কর্মী।  দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বাড়ি লাগোয়া এলাকায় শেষ করে দেওয়া হল বিজেপি কর্মীকে। ভোটের আগে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার নেপথ্যে কি রাজনীতি নাকি ব্যক্তিগত রেষারেষি? নানারকম তত্ত্ব উঠে আসছে এখনই। 

মৃতের পরিচয়

নিহত যুবকের নাম কিশোর মাঝি । বয়স সাঁইত্রিশের আশেপাশে।  কিশোর দিঘিরপাড়-বকুলতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও ২১৬ নম্বর বুথের সহ-সভাপতি ছিলেন। অভিযোগ, মঙ্গলবার রাতে ফোন করে ডেকে নিয়ে গলা কেটে খুন করা হয় তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নিহতের স্ত্রী ও এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে।

পরিবার কী বলছে?

পরিবারের দাবি, সোমবার রাতে, কিশোর দাসকে ডেকে পাঠায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি। এর কিছুক্ষণ পর, বাড়ি লাগোয়া এলাকাতেই কিশোর দাসের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।

বিজেপির অভিযোগের আঙুল কার দিকে?            

মঙ্গলবার সকালে নিহতের বাড়িতে যান রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা। তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। প্রতিবাদে আজ বিকেল ৪টে নাগাদ রায়দিঘি থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। যদিও, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, এটি রাজনৈতিক নয়, ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের জেরে খুন। পাল্টা তৃণমূল সাংসদ বাপি হালদার বলেন, 'বিজেপি যেভাবে এটা নিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। এটা ত্রিকোণ প্রেমের একটি কাহিনী। তাঁর বউ ও তাঁর বউয়ের প্রেমিক, দুজনে মিলে তাঁর বউ তাঁর নিজের স্বামীকে খুন করেছেন এবং ইতিমধ্যেই তাঁরা গ্রেফতার হয়েছেন।  আমরা বিজেপির এই ঘৃণ্য চক্রান্তকে ঘৃণা জানাই।' এ প্রসঙ্গে সুন্দরবনের পুলিশ সুপারের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়েছে তাঁকে।  

বিজেপি সংক্রান্ত আরও খবর

ভোটের আগে ফের রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। এদিন রাজ্যে একাধিক সাংগঠনিক সভা, বিশেষভাবে প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এছাড়াও  রাজ্য বিজেপির কোর কমিটির একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে।                 

সেরা শিরোনাম

Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Kunal Ghosh:
"এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget