এক্সপ্লোর

Subhas Sarkar:বাঁকুড়া, শালতোড়ার পর সিমলাপাল, সুভাষ সরকারের বিরুদ্ধে ফের বিক্ষোভ বিজেপি কর্মীদের

Bankura News:ফের প্রকাশ্যে চলে এল বাঁকুড়ায় বিজেপির কোন্দল। সিমলাপালে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশে

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের প্রকাশ্যে চলে এল বাঁকুড়ায় (Bankura News) বিজেপির কোন্দল। সিমলাপালে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের (Subhas Sarkar) বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। বিক্ষোভ ঘিরে বিজেপির ২ গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

অন্তর্দ্বন্দ্ব?
বাঁকুড়া, শালতোড়ার পর এবার সিমলাপাল! ফের স্থানীয় বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল দলীয় কর্মীদের একাংশ। লোকসভা নির্বাচনের তার আগে বাঁকুড়ায় আরও তুঙ্গে উঠেছে বিজেপির দ্বন্দ্ব!! এদিন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে হাতাহাতি বেধে যায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে। পঞ্চায়েত ভোটে জেলা নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সুভাষ সরকার ও জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডলের বিরুদ্ধে রবিবার সকালে লক্ষ্মীসাগর সেন্টার মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপির এসসির মোর্চার প্রাক্তন সভাপতি সুপ্রভাত লোহার বলেন, 'বলতে লজ্জা উনি আমাদের সাংসদ। চামচা পুষে রাখেন। কয়লা চাকরি দুর্নীতির সঙ্গে যুক্ত। উনি সৎ নন। নিজের পছন্দের লোকেদের দলের পদে বসাচ্ছেন। ওঁকে মন্ত্রিত্ব থেকে সরানো উচিত।' তালড্যাংরা, ৪ নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি আলোকবিকাশ হোতার অবশ্য বক্তব্য, 'বাইরে থেকে মদ মাতালদের নিয়ে এসে এই কাণ্ড ঘটানো হয়েছে। দল বিরোধী কাজের জন্য যাদের দল থেকে বহিস্কার করা হয়েছে তারাই এই কাণ্ড ঘটিয়েছে।' আর এই ঘটনা সামনে আসতেই গেরুয়া শিবিরকে আক্রমণের সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল। সিমলাপালের তৃণমূল ব্লক সভাপতি ফাল্গুনি সিংহ বাবুর কথায়, 'বিজেপির অন্দরে কোন্দল দীর্ঘদিনের। ওই দল জনসমর্থণ হারিয়েছে তাই নিজেরা মারামারি করে প্রাসঙ্গিক হয়ে থাকতে চাইছে। সাংসদকে এলাকায় দেখা যায়না। ফলে গোষ্ঠীদ্বন্দে জর্জিত ওই দল।' এই নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে ফোনে পাওয়া যায়নি। সম্প্রতি সুভাষ সরকারকে পার্টি অফিসে তালাবন্দি করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, সাংসদ হয়েও দলের সাংগঠনিক বিষয়ে একনায়কতন্ত্র চালাচ্ছেন সুভাষ সরকার। পুলিশের হস্তক্ষেপে, পার্টি অফিস থেকে বের করে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। একই অভিযোগে, শালতোড়ায় পার্টি অফিসের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

আরও পড়ুন:'দিল্লিতে যান আর যেখানেই যান, চুরির টাকা ফেরত দিতে হবে', চ্যালেঞ্জ শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget