এক্সপ্লোর

Purba Medinipur: দিদির দূতের পাল্টা ? শুভেন্দুর গড়ে সুকান্তর হাত ধরে শুরু বিজেপির গ্রাম সম্পর্ক অভিযান

Purba Medinipur News: মারিশদার রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে ৩টি বুথ এলাকা ঘুরে দেখবেন সুকান্ত মজুমদার। প্রচার-শেষে মহাদেব মন্দিরে দর্শন ও ভোগ খাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপি রাজ্য সভাপতির। 

শিবাশিস মৌলিক, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) মারিশদা থেকে শুরু হল বিজেপি যুব মোর্চার (BJP Yuva Morca) গ্রাম সম্পর্ক অভিযান (Gram Samparka Abhijan)। সম্প্রতি মারিশদায় সারপ্রাইজ ভিজিটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে গ্রামবাসীদের অভিযোগের জেরে অভিষেকের নির্দেশে পদত্যাগ করতে হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সেই মারিশদা থেকেই আজ গ্রাম সম্পর্ক অভিযান শুরু করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

দিদির দূতের পাল্টা ?

ইতিমধ্যে রাজ্যজুড়ে দিদির দূত কর্মসূচি পালন করছেন তৃণমূল কর্মী-সমর্থক-নেতারা। জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়লেও গ্রামবাংলার ভোটের আগে বাংলার মানুষের ক্ষোভ-বিক্ষোভ থেকে অভাব-অভিযোগ শুনতে যে কর্মসূচিই হাতিয়ার ঘাসফুল শিবিরের। সূত্রের খবর, এপ্রিল মাসের শেষে রাজ্যে হতে পারে পঞ্চায়েত ভোট। দুয়ারে নির্বাচন এসে পড়ায় এবার জনসংযোগের জোর বাড়াল গেরুয়া শিবিরও।  জানা যাচ্ছে, পঞ্চায়েত ভোটের আগে, ৮ দিনের কর্মসূচিতে রাজ্যের ২ হাজার গ্রামে এই অভিযান চালানোর পরিকল্পনা করেছে বিজেপি (BJP) যুব মোর্চা। মারিশদার রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে ৩টি বুথ এলাকা ঘুরে দেখবেন সুকান্ত মজুমদার। প্রচার-শেষে মহাদেব মন্দিরে দর্শন ও ভোগ খাওয়ার পরিকল্পনা বিজেপি রাজ্য সভাপতির। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির একাধিক রাজ্য স্তরের নেতারাও।

প্রসঙ্গত, দিদির দূতেরা যেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন, কর্মসূচিতে সেইসব জায়গার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। যদিও একে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।  

কোন পথে গ্রাম সম্পর্ক  ?

মারিশদা গ্রাম থেকে 'গ্রাম সম্পর্ক অভিযান' শুরুর পর কাঁথির পর একে একে উত্তর ২৪ পরগনার বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর, জয়নগর, বাঁকুড়া হয়ে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে শেষ হবে এই কর্মসূচি। ৬ মার্চ উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে প্রথম দফার কর্মসূচি শেষ হবে। সেখানে উপস্থিত থাকবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ও বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। বিজেপির এই কর্মসূচি নিয়ে রাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষক ও মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য ট্যুইট করে বলেছেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে নিকাশি ও পানীয় জলের মতো পরিষেবা ভেঙে পড়েছে। কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে পৌঁছচ্ছে না। 

আরও পড়ুন- 'আমাকে আক্রমণ করা মানেই কেন্দ্রকে আক্রমণ', সুর চড়়ালেন নিশীথ

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget