এক্সপ্লোর

South 24 Parganas News: গভীর রাতে তীব্র বিস্ফোরণ, বিষ্ণুপুরে জিন্স কারখানায় আগুন, চোখ হারাচ্ছেন এক শ্রমিক

Jeans Factory: আহত শ্রমিকরা সকলেই শিলিগুড়ির বাসিন্দা। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: গভীর রাতে জিন্স ধোলাই কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। তাতে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। ভয়াবহ আগুনে কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানা (Jeans Factory)। গুরুতর আহত হয়েছেন চার জন শ্রমিক। তাঁদের মধ্যে এক জনের ডান চোখ নষ্ট হতে বসেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আপাতত কারখানাটি সিল করে দিয়েছে পুলিশ (South 24 Parganas News)।

এক জনের ডান চোখ নষ্ট হতে বসেছে

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ঘটনা। সেখানকার কালীতলা আশুতি থানা এলাকায়, চট্টা মাঝের পোল এলাকায় অবস্থিত কারখানাটি। শুক্রবার রাত পৌনে ৩টে নাগাদ তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনে পুড়ে কার্যত চাই হয়ে গিয়েছে ওই কারখানা। ভেঙে পড়েছে সামনের অংশ। ঘটনার পর থেকেই কারখানার মালিক পলাতক। পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিন্স ধোলাইয়ের ওই কারখানায় রাসায়নিক ভর্তি ড্রাম বসানো ছিল। তাতেই বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এই ঘটনায় চার জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, যাঁদের একজনের ডান চোখটি নষ্ট হতে বসেছে। ওই ব্যক্তিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যে ব্যক্তির চোখ নষ্ট হতে বসেছে, তাঁ নাম নইমুল হক। বয়স ৩৫ বছর। আহতরা সকলে শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Gopal Dalapati: 'নিজেদের কুকীর্তি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়েছে কুন্তল', এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া গোপাল দলপতির

স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, কারখানার সামনের অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় কালীতলা আশুতি থানার পুলিশ। ইতিমধ্যেই কারখানাটি সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। সংলগ্ন এলাকাতেও আসা-যাওয়া বন্ধ রাখা হয়েছে আপাতত। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন

এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন। গতকাল রাত খেকেই খোঁজ মিলছে না কারখানার মালিকের। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে বিগত কয়েক মাসে এমন ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। বিস্ফোরণ, গোলাগুলি, খুন, এমন একাধিক ঘটনা সামনে এসেছে। তাই এই ঘটনাকে ঘিরেও আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। রাসায়নিক মজুতের কারণ কী, কত পরিমাণ মজুত করে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget