এক্সপ্লোর

বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার

কীভাবে মৃত্যু হল উমেশচন্দ্র দাসের? অসুস্থ হয়ে মৃত্যু, দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? উঠছে একাধিক প্রশ্ন।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোমবার সকালে। বিধানসভার শৌচালয় থেকে উদ্ধার হয় ক্যান্টিন কর্মীর দেহ। শৌচালয়ের সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন ক্যান্টিন কর্মী উমেশচন্দ্র দাস।

পুলিশ সূত্রে খবর, বিধানসভার শৌচালয় থেকে দেহ উদ্ধার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ । তারপর দেহটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হবে সোমবারই।  

অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বিধানসভা চত্বরে। কীভাবে মৃত্যু হল উমেশচন্দ্র দাসের? অসুস্থ হয়ে মৃত্যু, দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? উঠছে একাধিক প্রশ্ন।

পুলিশ সূত্রে খবর, মৃতদেহে বাইরে থেকে আঘাতের স্পষ্ট কোনও চিহ্ন এখনও পর্যন্ত নজরে আসেনি। তবে যে পরিস্থিতিতে তাঁর দেহ উদ্ধার হয়েছে, তা ঘিরেই তৈরি হয়েছে রহস্য। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। সোমবার, একে একে যখন আসতে শুরু করেছেন বিধায়ক, আধিকারিকরা, তখনই চাঞ্চল্য ছড়ায় এই উদ্ধার হওয়া দেহ ঘিরে।             

ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছেন সায়েন্টিফিক উইংয়ের সদস্যরাও। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশ একাধিক সম্ভাবনা খতিয়ে দেখছে। অসুস্থতার ফলেই কি মৃত্যু হয়েছে ক্যান্টিন কর্মী উমেশচন্দ্র দাসের ? কোনওভাবে পড়ে গিয়ে আঘাত লেগেছিল কি না, নাকি তাঁকে কেউ হত্যা করেছে ? সব দিক খতিয়ে দেখা হচ্ছে।               

সোমবার মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিধানসভার মতো গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত চত্বরে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের দিকেই নজর রয়েছে সকলের।                         

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Minakhan News: মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
Swasthsathi Scam : 'বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক' , 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Indranil Sen: এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে
এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে
Advertisement

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget