এক্সপ্লোর

Murshidabad News: রঘুনাথগঞ্জে পরিত্যক্ত ICDS কেন্দ্রে বিস্ফোরণ, আটক ১

Bomb Incident:পরিত্যক্ত ICDS কেন্দ্রে বিস্ফোরণ ঘিরে হইচই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। উড়ে গেল অ্যাসবেসটসের ছাউনি। এই ঘটনায় একজনকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

রাজীব চৌধুরী, সমীরণ পাল, মুর্শিদাবাদ: পরিত্যক্ত ICDS কেন্দ্রে বিস্ফোরণ ঘিরে হইচই মুর্শিদাবাদের (Murshidabad Blast) রঘুনাথগঞ্জে। উড়ে গেল অ্যাসবেসটসের ছাউনি। এই ঘটনায় একজনকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ (Interrogation)।

কী জানা গেল?
বিকট শব্দের পর ধুলো আর ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ! ধোঁয়াশা সরতে দেখা গেল, ভেঙে পড়েছে দেওয়াল। উড়ে গিয়েছে অ্যাসবেসটসের ছাউনি। রবিবার সকালে তীব্র শব্দে কেঁপে ওঠে মুর্শিদাবাদের লক্ষ্মীজোলা গ্রাম। পরিত্যক্ত ICDS কেন্দ্র থেকে ধোঁয়া বেরোতে দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, মজুত বোমায় বিস্ফোরণ ঘটেছে। কিন্তু সেই বোমা কে বা কারা কেন মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর আগে বার বার বিস্ফোরণে কেঁপে উঠেছে মুর্শিদাবাদ। ঝরেছে রক্ত। 

অতীতেও রক্তাক্ত...
গত ১০ মার্চ নওদায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। গত ৩ মার্চ মুর্শিদাবাদের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠ থেকে উদ্ধার হয় কয়েকটি সকেট বোমা। গত ৯ ফেব্রুয়ারি, মুর্শিদাবাদের ফারাক্কার জোরপুকুরিয়ায় পাশে জঙ্গল থেকে উদ্ধার হয় বালতি ভর্তি তাজা বোমা। এছাড়াও বোমার আঘাতে বার বার শিকার হয়েছে শৈশব। সেই মুর্শিদাবাদেই ফের বিস্ফোরণ। এর মধ্যে, পঞ্চায়েত ভোটপর্ব মেটার পর পরই, গত জুলাই মাসে, ফরাক্কার শিবতলা গ্রাম থেকে ৩০টি তাজা বোমার হদিশ মেলে। জানা যায়, একটি নির্মীয়মাণ বাড়ির ঘরে বাঙ্কের মধ্যে বালতির ভিতর অন্তত ২৫টি বোমা রাখা ছিল। আর ওই বাড়ির ঠিক পাশের জঙ্গল থেকে একটি ব্যাগের থেকে ৫টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে বোমা তৈরির মশলা ও সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। ফাঁকা বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল কিনা, খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। ঘটনাচক্রে, এর ঠিক আগেই, ফরাক্কার মহেশপুরের সাঁকোপাড়া গ্রামে আমবাগানের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল বলে খবর পেয়েছিল পুলিশ। সেখান থেকেও উদ্ধার হয় ৮-১০টি বোমা। গ্রেফতার করা হয় ৩ জনকে। পর পর দু-দু'টি ঘটনায় বোমা উদ্ধারের পর ফের উঠে আসছে এক প্রশ্ন, ভোট মিটলেও বারুদের স্তূপ থেকে মুক্তি নেই রাজ্যের? এই ঘটনার দিনদুয়েক আগেই বোমা উদ্ধার হয়েছিল মালদায়। সে বার বৈষ্ণবনগরের চন্দ্র মোহনদাস গ্রামে লিচু বাগানের মধ্যে রাখা ছিল বোমা ভর্তি দুটি প্লাস্টিকের জারিকেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করেছিল বৈষ্ণবনগর থানার পুলিশ। পাশাপাশি, হরিশ্চন্দ্রপুরে হাসপাতালের পিছনে ধান খেতের মধ্য়ে মেলে বোমা। তল্লাশি চালিয়ে ৩টি তাজা বোমা উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের অনুমান। বস্তুত, ভোটপর্ব শুরু হওয়ার আগে থেকে জেলায় জেলায় বোমা উদ্ধারের পালা শুরু হয়। 

আরও পড়ুন:২৩ অগাস্ট থেকে বন্ধ থাকবে অমরনাথ যাত্রা, ঘোষণা সরকারের

সেরা শিরোনাম

Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget