এক্সপ্লোর

Sonarpur : 'ছেঁড়া হল মমতার ছবি, তৃণমূলের পতাকা সঙ্গে বোমাবাজি', শনিবার উত্তপ্ত সোনারপুর

Sonarpur Bombing : তৃণমূলের দলীয় পতাকা, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যানার ছিঁড়ে, পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : পঞ্চায়েত ভোটের  ( Panchayet Poll ) আগে সোনারপুরের ( Sonarpur ) খেয়াদায় বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল। তৃণমূলের দলীয় পতাকা, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যানার ছিঁড়ে, পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

স্থানীয়দের দাবি, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভূতিয়া এলাকায় পরপর দুটি বোমা ছোড়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বোমার সুতলি। কী কারণে বোমাবাজি, খতিয়ে দেখছে পুলিশ। 

অতীতের বোমাবাজির ঘটনা

গত ২৮ অক্টোবর, সোনারপুরের খেয়াদায় নাবালকদের ওপর বোমা ছোড়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জখম হয় ৫ নাবালক।
গত অক্টোবরে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায়, বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে এক শিশুর মৃত্যু হয়। বিস্ফোরণে হাত উড়ে যায় আরেক বালকের।সেই ঘটনার তার ৩ দিনের মাথায় দক্ষিণ ২৪ পরগনায় বোমা বিস্ফোরণ হয়। জখম হয় ৫ বালক। বালকদের লক্ষ্য করেই বোমা ছোড়ার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। কেন বোমার টার্গেট শিশুরা ? নরেন্দ্রপুরের খেয়াদহ ২নম্বর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় বাড়ির পাশে একটি মাঠে খেলছিল ৫ বালক। অভিযোগ, মাঠের পাশেই একটি পরিত্যক্ত ঘরে বোমা মজুত করছিল দুষ্কৃতীরা। খেলতে খেলতে ওই ঘরের কাছে চলে যায় ৫ বালক। দুষ্কৃতীরা তাদের সেখান থেকে চলে যেতে বলে। অভিযোগ, কথা না শোনায়, বাচ্চাদের লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা।  রক্তাক্ত অবস্থায় কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাঁচে ৫জন। তাদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

গতবছর ডিসেম্বরের শুরুতে, ভাঙড়ে খোঁজ মেলে আস্ত একটি বোমা তৈরির কারখানার! ৯ ডিসেম্বর, বারুইপুরে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরদিনই ভাঙড়ে উদ্ধার হয় তাজা বোমা। কুলপির ছামনাবনি গ্রামে বোমা ফেটে জখম হয় ২ কিশোর। পঞ্চায়েত ভোটের আগে,
রাজ্যজুড়ে বোমা-বারুদের আস্ফালন...!

 আবার এই ঘটনা। বারবার বোমাবাজির ঘটনার ত্রস্ত সোনারপুর।  

                                                                                                                                   

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget