এক্সপ্লোর

Bongaon News: প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিডিও-পুলিশকে বিজেপি বিধায়কের হুমকি

North 24 Paragana: ব্লক অফিসের সামনে বিক্ষোভে হুঙ্কার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। 

সমীরণ পাল, বনগাঁ:  প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিডিও-পুলিশকে বিজেপি বিধায়কের হুমকি। বিজেপি ক্ষমতায় এলে দেখা নেওয়ার হুমকি বিজেপি বিধায়কের। দরজা ভেঙে ঘরে ঢুকে গণধোলাইয়ের হুমকি বিজেপি বিধায়কের। পক্ষপাতের অভিযোগ তুলে পুলিশকেও জনতা গাছে বেঁধে রাখবে বলে হুঙ্কার। ব্লক অফিসের সামনে বিক্ষোভে হুঙ্কার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। 

অন্যদিকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সমস্যা লেগেই রয়েছে একাধিক জেলায়। মেলেনি আবাস যোজনার ঘর, তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ। বাসন্তী বিডিও অফিসের সামনে বিধায়ক শ্যামল মণ্ডলকে ঘিরে বিক্ষোভ। তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের।                                                                             

এদিকে, আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত প্রধানের ভাইয়ের নাম। প্রধানের পাকা বাড়িতে দাঁড়িয়েই বাদ দিলেন প্রধানের ভাইয়ের নাম। আবাস যোজনার তালিকা থেকে বাতিল হল নদিয়ার কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিজের ভাইয়ের নাম। ১০ ডিসেম্বর শনিবার বিডিওকে সঙ্গে নিয়ে কল্যাণী মহকুমা শাসক গিয়েছিলেন সগুনা গ্রামে। সগুনা পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান প্রবীর হালদারের পাকা বাড়ি রয়েছে এই গ্রামেই। আবাস যোজনার তথ্য যাচাইয়ে আশা কর্মীদের কাছে তথ্য পেশ করেন প্রধান নিজেই। সেখানেই প্রধানের ভাই প্রদীপ হালদারের নাম বাতিল করেন কল্যাণী মহকুমা শাসক হীরক মণ্ডল। 

আরও পড়ুন, 'আমি বদলে গিয়েছি, ভগবান থেকে এখন শয়তান', একটি মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


প্রধানের ভাই প্রদীপ হালদার সগুনা গ্রাম পঞ্চায়েতের একজন কর্মী। প্রধানের দাবী, ২০১৭ সালে আবাস যোজনার সমীক্ষায় তার নামই উঠেছিল তালিকায়। এখন সেই তালিকা ধরে ধরে উপভোক্তাদের তথ্য যাচাই চলছে পঞ্চায়েত, ব্লক, জেলা স্তরে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলছেন। শনিবার সেই কাজেই সগুনা গ্রামে গিয়েছিলেন কল্যাণী ব্লক আধিকারিক, কল্যাণী মহকুমা শাসক ও কল্যাণী থানার আইসি। সেই সময় প্রদীপ বাড়িতে ছিলেন না। আধিকারিকেরা তালিকায় নাম দেখে প্রধানের বাড়িতে যান।                                                                


তালিকায় নাম থাকা প্রদীপের দাদা পঞ্চায়েত প্রধান প্রবীর হালদার বলেন, ভাইয়ের নাম বাতিল হলে হবে। এতে আমার কোনো আপত্তি নেই। 
এদিন সগুনায় ৬টি বাড়িতে তথ্য যাচাই করেন সরকারি আধিকারিকরা। এই ৬টি বাড়ির মধ্যে ২টি বাড়ি আবাস যোজনা তালিকা থেকে বাদ যায়।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget